১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৩

সদ্য সংবাদ

পল্লবীর বিহারী ক্যাম্পে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: পল্লবীর বিহারী ক্যাম্প উচ্ছেদকালে পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে বিহারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উচ্ছেদকারী একটি টিম পল্লবীর ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেটের পাশে একটি বিহারী ক্যাম্পে উচ্ছেদ করতে যায়। এ সময় বিহারীরা বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি জানান, সিটি করপোরেশনের নির্দেশেই সেখানে পুলিশ দেয়া হয়েছিল। ...

রমজানে পুঁজিবাজারে লেনদেন সাড়ে ১০টা থকে ২টা

নিজস্ব প্রতিবেদক: রমজানে পুঁজিবাজারের কার্যক্রমের সময় পরির্বতন করেছে উভয় স্টক এক্সচেঞ্জ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজারে লেনদেন সাড়ে ১০টায় দৈনিক লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২ টা পর্যন্ত । অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় লেনদেন ৩০ মিনিট কমবে। এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ক্লোজ প্রাইস প্রকাশ করা হবে ২টা থেকে ২.০৫টা ...

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। রোববার (২১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগ এনে এ দাবি জানানো হয়। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন। বিএনপি যখন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ...

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।  রোববার সকাল ১০টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা আজিজ সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। দৈনিক দেশজনতা/এমএইচ

বঙ্গবন্ধু মেডিকেলের ১৪০ ডাক্তারের নিয়োগ বৈধ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪০ জন চিকিৎসকে নিয়োগ বৈধ বলে রিভিউ রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আদালতে আবেদনকারী চিকিৎসকদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও আইনজীবী শরীফ ভূঁইয়া। অপরদিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে ...

নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ রোববার বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ২ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ...

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই। আজ রোববার সকাল ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  শফিউল আলম প্রধান শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন । জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী অধ্যাপক রেহানা বেগম ও এক ছেলে, ...

‘জঙ্গি আস্তানা’র ৫ যুবকের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর সদরের গাবতলী উত্তরপাড়ার জঙ্গি আস্তানা থেকে পাঁচ যুবক আত্মসমর্পণ করেছেন। রোববার সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তারা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের বুলেটপ্রুভ জ্যাকেট পরিয়ে বাড়ি থেকে বের করে র‌্যাবের গাড়ি করে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে যুবকদের সঙ্গে র‌্যাব সদস্যদের যোগাযোগ হয়। তখন তারা আত্মসমর্পণের ইচ্ছাপোষণ করেন। অভিযান সূত্রে ...

নারীবান্ধব নয় ঢাকা শহর: অ্যাকশনএইড বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব নিরাপদ শহর দিবস উপলক্ষে ২০ মে শনিবার অ্যাকশনএইড বাংলাদেশ  নিজ কার্যালয়ে ‘নারী সংবেদনশীল নগর-পরিকল্পনা’ শীর্ষক একটি গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা শহর ‘নারীবান্ধব নয়’ জানিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থাটি বলছে, ঢাকা শহরের প্রায় ২২.৫ শতাংশ নারী বাইরে বের হয়ে বাস সহকারী, চালক বা সহযাত্রীর কাছ থেকে যৌন হয়রানির শিকার হন। তাদের প্রকাশিত গবেষণা অনুযায়ী, গণপরিবহনে চলাচলকারী ৮৬ শতাংশ ...

আগামীকাল মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ম্যাচের ফলাফলের দিকে চেয়ে আছে বাংলাদেশ। কারণ, এ ম্যাচে নিউজিল্যান্ড হেরে গেলে সিরিজের শেষ ম্যাচে জয় পেলেই শিরোপা জিতবে বাংলাদেশ। যে কারণে ম্যাচটি তিন দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল জয় ...