১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৮

সদ্য সংবাদ

কওমির সনদ বাতিলের রিট আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক: কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান হিসেবে স্বীকৃতি প্রদান কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন উচ্চ আদালত। আজ সোমবার এ সংক্রান্ত এক রিটের শুনানিতে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করে দেন। গত ১৩ ...

নরসিংদীতে হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর সামসুল হক হত্যা মামলায় একই পরিবারের চারজনসহ সাতজনেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথাও উল্লেখ করেন বিচারক। দণ্ডপ্রাপ্তরা হলেন মহব্বত ...

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক: গাইবান্ধায় সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে প্রতিবাদ জানায় এলাকাবাসী। সোমবার সদর উপজেলার গোপালপুর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার শতশত শিশু, নারী, পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম, চানদু মিয়া, উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু, ইউপি সদস্য মিজানুর রহমান, পল্ল¬ী চিকিৎসক আবুল কাশেম, ...

ঢাবি সিনেট নির্বাচনে নীল দলের বড় জয়

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে সরকার-সমর্থক নীল দল ৩৩টি আসন পেয়েছে। বাকি দুটি আসন পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক সাদা দল। সোমবার দুপুরে ফল গণনা শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন এই ফল ঘোষণা করেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ...

নিখুঁত পাঠ্যপুস্তক ছাপাতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নিখুঁতভাবে পাঠ্যপুস্তক ছাপাতে হবে । সোমবার (২২শে মে ) ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অডিটোরিয়ামে এনসিটিবি কর্তৃক আয়োজিত ‘২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত মতবিনিময় সভায়’ তিনি এ কখা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিসিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা। শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যের পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ একটি বিশাল কাযক্রম। এর ...

তীব্র লোডশেডিংয়ের কবলে দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশে আবহাওয়া পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথেই ঢাকাসহ জেলা পর্যায়ে বাড়ছে ঘন ঘন লোডশেডিং। এবার রমজানে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। অথচ কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে মাহে রমজান। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। ফলে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া না গেলে আগামীতে লোডশেডিং আরও বাড়বে। ...

তাপপ্রবাহ আরো ৪ দিন থাকবে

দেশজনতা রিপোর্ট: দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থা আরো চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রাজশাহী, ঈশ্বরদী,পাবনা ও মাইজদীকোর্ট অঞ্চলসহ কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ...

পাঁচ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

দেশজনতা ডেস্ক : লা লিগায় পাঁচ বছরের অপেক্ষাটা ফুরোলো রিয়াল মাদ্রিদের। জিনেদিন জিদানের হাত ধরে ২০১২ সালের পর লিগ শিরোপা পুনঃরুদ্ধার করলো দলটি।  রোববার রাতে লিগ চ্যাম্পিয়ন হতে মালাগার বিপক্ষে ড্র করলেই হতো। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমারা কি আর শিরোপার আনন্দে একটু খানি অপূর্নতা রাখতে চান? প্রতিপক্ষের মাঠে তাই ২-০ গোলের জয় তুলে নিয়েই শিরোপা উৎসবে মাতে দলটি। রিয়ালের ...

উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের ১৬ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার। মহাসড়কে পুলিশি চাঁদাবাজি, অবৈধ যান চলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। রাজশাহীতেও স্বতস্ফূর্তভাবে ধর্মঘটের ২য় দিন ...

আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবিরোধী ঐক্য

দেশজনতা ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে হলো প্রথম আবর-ইসলামিক-আমেরিকান শীর্ষ সস্মেলন। রোববার বিকেলে রিয়াদের বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হয়। ইতিহাসে প্রথমবারের মতো হওয়া এ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ  আরব এবং মুসলিম বিশ্বের ৫৭ জন রাষ্ট্র ও সরকারপ্রধান। সম্মেলনের উদ্বোধন করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল ...