১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৭

সদ্য সংবাদ

শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বাণী দিয়েছে। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে একথাই বলেন।  বাণীতে খালেদা জিয়া বলেন, বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও ...

রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর হাবাসপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে গতকাল বুধবার রাত থেকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত একটা থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন জঙ্গি এবং একজন ফায়ার সার্ভিসের সদস্য। ঘটনাস্থল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি মো. একরামুল হক আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে সাংবাদিকদের বলেন, অভিযানে জঙ্গিদের ...

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৯৪/৭

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে ব্যাটিং প্রদর্শনী শেষে বাংলাদেশের সংগ্রহ পৌছে ৩৯৪/৭-এ। ত্রি-দেশীয় সিরিজে খেলতে নামার আগে দারুন প্রস্তুতি সারলেন তামিম ইকবাল, সাব্বির রহমানরা। দৃষ্টিনন্দন সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির রহমান। ৮৬ বলে ১৬ বাউন্ডারি আর ১ ছক্কায় সেঞ্চুরি পূরণ করার পর তাকে দেয়া হয় বিশ্রাম। বাকিরাও সুযোগ পেলেন ব্যাট হাতে উইকেটে এসে ঝড় তোলার। ৮৬ রান করেন তামিম ইকবাল। ...

আগামীকাল পবিত্র শবে বরাত

দেশজনতা ডেস্ক : আগামীকাল ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সে হিসেবে আগামীকাল ১১ মে দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি ...

বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক : আগামী আগস্টে বাংলাদেশে দুটি টেস্ট খেলতে দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদার‌ল্যান্ড জানিয়েছেন, বাংলাদেশে দল পাঠানোর প্রস্তুতি চলছে। সবকিছু চূড়ান্ত হবে নিরাপত্তা ও সূচি নিশ্চিত হওয়ার পর। তার বিশ্বাস, আগস্টে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। নিরাপত্তা নিয়ে কোনো বাধা এবার থাকবে না। প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী আগামী ১৮ আগস্ট ...

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের  সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কোটচাঁদপুর শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন, কৃষ্ণ দাস ও রাজু আহমেদ। তাদেরকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে। কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় মামলা ...

ঝিনাইদহে ৬ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫৭

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬ জামায়াতের কর্মীসহ ৫৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুলিশের বিশেষ অভিযানকালে জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রাম থেকে নব্য জেএমবির সদস্য রাশিদুল ইসলাম শামীমকে আটক করা হয়। এছাড়াও জেলার ...

ভ্যাটের হার কমানো হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট আইনে কিছুটা সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইনে একটি ‘স্বস্তিদায়ক হার’ নির্ধারণ করা হবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) মূসক অনলাইন প্রকল্পের ‘হেল্প ডেস্ক’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, আসছে বাজেটেই মূসক আইনে যা কিছু আছে, তা খোলাসা হবে। ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইনে একটি ...

মগবাজারে ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে দুই সহোদর দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে দুই সহোদর দগ্ধ হয়েছে। তারা হলো- সাজ্জাদ হোসেন (১৩) ও সাজিদ হোসেন (৮)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে। সাজ্জাদ ও সাজিদের বাবা শাহজাহান উদ্দিন রমনা থানার বড় মগবাজারের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকেন। দগ্ধ দুই সহোদরের চাচা সিদ্দিকুর রহমান ...

বনানীর ধর্ষণ মামলার আসামিরা শিগগিরই গ্রেফতার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বনানীর একটি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিতে বাহ্যিক কোনও শক্তি কাজ করছে না। গত ৬ মে রাজধানীর বনানী থানায় ওই ধর্ষণের ঘটনার মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ...