১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪২

সদ্য সংবাদ

বিএনপির দিনব্যাপী শিক্ষা সেমিনার শুরু

  নিজস্ব প্রতিবেদক: ‘বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে বিএনপি। আজ শনিবার দিনব্যাপী রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এ সেমিনার শুরু হয়েছে । বিকেলের অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। #খান

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাজীপুরের কালিয়াকৈর ও জয়দেবপুর, সাভারের ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক আক্তারুজ্জামান জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ ...

জাতিসংঘের হ্যাবিটেট প্রতিবেদন ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের হ্যাবিটেট প্রতিবেদনে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায়ও এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বসবাস করেন। অন্য ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অধিকাংশের অবস্থান এশিয়া মহাদেশে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই এবং ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অবস্থান ...

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নেতা নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম পদ্মার রাখালগাছি চরে এ বন্দুকযুদ্ধ হয়। নিহতরা হলেন, নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা পাবনার বাপ্পী (৩৪) ও তার সহযোগী রাজবাড়ীর বরাত ইউনিয়নের সাভার গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে লালন (৩৫)। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা ...

মীরাক্কেলের রনির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল চ্যাম্পিয়ান আবু হেনা রনির (৩০) বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেছেন সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান সবুজ। মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর সাগরজলে পা ভেজানো নিয়ে ব্যঙ্গ করে বিরোধীদলীয়দের অতিরিক্ত মজার খোরাজ দিতে তার ফেসবুক পেজে একটি ...

বিএনপির ‘ভিশন-২০৩০’এ নার্ভাস আওয়ামী লীগ: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় দল’ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা ‘ভিশন-২০৩০’ দেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নার্ভাস হয়ে পড়েছে। আমির খসরু বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের ভিশন বা পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু তারা (আওয়ামী লীগ) না পড়েই এটাকে ধাপ্পাবাজি, ভাওতাবাজি বলছে। ...

বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্লাটফর্ম: কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্লাটফর্ম। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে বিএনপি ...

পাটের তৈরি পলিব্যাগ প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) তত্ত্বাবধায়নে পাটের তৈরি পলিব্যাগ উদ্ভাবন করেছে বিজেএমসির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ও বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ। বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কৃত এ পলিব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই হালকা, পাতলা ও টেকসই। পাটের সুক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে এ ব্যাগ তৈরি করা হয়েছে। রাজধানীর ডেমরায় অবস্থিত লতিফ ...

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিকাল ৫টায় মিশা-জায়েদের শপথ

অনলাইন ডেস্ক চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ শুক্রবার বিকাল ৫টায় এফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে নব নির্বাচিত কমিটির শপথ পাঠ হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। গত ৫ই মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ...

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৩৬

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ৩ জন ...