১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩১

সদ্য সংবাদ

সাংবাদিক রিশিত খান আর নেই

নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকম`র জ্যেষ্ঠ সহ-সম্পাদক রিশিত খান (আব্দুর রশিদ) (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। শনিবার দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন রিশিত খান। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কানসোনা গ্রামে। তিনি রাজধানীর মিরপুরের মণিপুরি পাড়ায় পরিবার নিয়ে থাকতেন। N/R

ঢাবি সিনেট নির্বাচন : নীল দলে অন্তর্কোন্দল

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ মে অনুষ্ঠিত হচ্ছে দেশের ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ৩৫ শিক্ষক প্রতিনিধি নির্বাচন। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ নিজ নিজ সংগঠনের ব্যানারে প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনের জন্য আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের দুটি প্যানেলের নাম ...

জমি নিয়ে বিরোধে ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দ্বীপচর লাউদারা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দ্বীপচর লাউদারা গ্রামের রহিম প্রামাণিকের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের ২০০৪ সাল থেকে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এর ...

এনইউ’র অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল রোববার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আগামীকাল ১৪ মে রোববার প্রকাশ করা হবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষার ফল বেলা ৪টার পর থেকে যে কোনো মোবাইল Message অপশনে গিয়ে nu<space> H4 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে ...

দেড় বছরের কন্যাকে নিয়ে ট্রেনের নিচে গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে  দেড় বছরের কন্যা মনি বসাককে নিয়ে ট্রেনের নিচে লাফ দিয়ে শ্যামলী বসাক (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে দিনাজপুর-পঞ্চগড় রেললাইনের নয়নীবরুজ স্টেশন সংলগ্ন বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামলী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া গ্রামের অরুণ বসাকের মেয়ে শ্যামলী বসাক ও সদর উপজলার ঘুরণগাছ (আসানসোল) এলাকার প্রদীপ কুমার সেনের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ...

রমজান উপলক্ষে পুঁজিবাজারের সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় কমছে ৩০ মিনিট। পুঁজিবাজারে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে এবং শেষ হবে দুপুর ২টায়। অর্থাৎ রমজান মাসে পুঁজিবাজারে ৪ ঘণ্টার পরিবর্তে সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সাধারণত পুঁজিবাজারে লেনদেন সকাল সাড়ে ১০টা ...

মানবাধিকার লঙ্ঘন হয়েছে রেইন ট্রি হোটেলে

নিজস্ব প্রতিবেদক : বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় হোটেলটিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের প্রতীয়মান হয়েছে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যে কক্ষে ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে সেই কক্ষ দুটি আজ বন্ধ ছিল তবে আমরা বাইরে থেকে দেখেছি। হোটেল কর্তৃপক্ষের ...

নরসিংদীতে যৌতুকের বলি শারমিন

নিজস্ব প্রতিবেদক: যৌতুক না দেয়ার কারণে স্বামী মুক্তার হোসেন কেড়ে নিয়েছে এক সন্তানের জননী শারমিন বেগম নামে এক গৃহবধূর প্রাণ। শুক্রবার গভীর রাতে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। রায়পুরা থানার উপ-পরিদর্শক আমিরুল শিকদার জানান, শুক্রবার রাত ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় মুক্তার হোসেন তার স্ত্রী শারমিন বেগম ও দুই বছরের কন্যা কিউমনা বেগম ঘরের দরজা বন্ধ ...

শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক: চিত্রশিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমেনা বশীর মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে মারা যান তিনি। স্বামী মুর্তজা বশীরও গুরুতর অসুস্থ হয়ে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার মেয়ে মুনীরা বশীর সাংবাদিকদের জানান, মা আর নেই। কী বেদনার কথা দেখুন। একই হাসপাতালের নিবিড় ...

রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: রমজান মাস সামনে রেখে চড়া ভোগ্যপণ্যের বাজার। হুটহাট ওঠানামা করছে বিভিন্ন পণ্যের দাম। এতে অস্থির হয়ে উঠেছে বাজার, দিশেহারা হয়ে পড়েছেন মধ্যম সারির ব্যবসায়ীরা। ছোলা, চিনি ও রসুনের বাজার ক্রমশঃ ঊর্ধ্বমুখী হচ্ছে। চাল, ভোজ্যতেল, আটা ও ডালের দাম অপরিবর্তিত রয়েছে। মাছ ও মাংস আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে। বেড়েছে সবজির দাম। দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও। বাজারে, ছোলা ...