১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

সদ্য সংবাদ

৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮টি দল মিলে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় এ জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি জানানো হয়। এর আগে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিভিন্ন ...

ডিএসসিই–ইআরএফের আলোচনা ‘দেশে দুর্নীতির জয় হয়েছে’

নিজস্ব প্রতিবেদক: দেশে দুর্নীতির জয় হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান। মজিবুর রহমান বলেন, ‘নীতি ও দুর্নীতির লড়াই উন্নয়নের পথে বড় বাধা। যেখানে নীতির জয় হয়, সেখানে উন্নয়ন ত্বরান্বিত হয়। আর দুর্নীতির জয় হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আমার মনে হয় বাংলাদেশে দুর্নীতির জয় হয়েছে।’ ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ ...

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক সন্ত্রাসীদের দিয়ে হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি বন্ধের দাবিতে রাঙামাটিতে সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের পরিবর্তে রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করছে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তর ও দূরপাল্লায় সবগুলো রুটে পণ্য ও যাত্রীবাহী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা ...

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

 নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গুলিবিদ্ধ রসুল মিয়া (৩১)কে টেনেহেঁচড়ে নিয়ে গেছে বিএসএফ। রবিবার ভোরে বুড়িহাট সীমান্তে এ ঘটনা ঘটে।  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫ এর ৫ নম্বর সাব পিলার দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যান ১০/১২ ...

স্থায়ী কমিটির সঙ্গে সোমবার বৈঠকে বসবেন খালেদা জিয়া

দেশ জনতা ডেস্ক : দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে  তাঁর রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার রোববার পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ‘ভিশন ২০৩০’ নিয়ে আলোচনা করতেই এ বৈঠক ডাকা হয়েছে।

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, ২ জঙ্গি নিহত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা। উপজেলার বজ্রাপুর হঠাৎপাড়া গ্রামের ওই বাড়িটি রোববার সকাল ৬টার দিকে ঘিরে রাখার পর আত্মঘাতী হামলায় ২ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর। এ ছাড়া জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় কাউন্টার টেরোরিজমের এডিশনাল এসপি নাজমুল হাসান, ...

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা সোমবার

ক্রীড়া ডেস্ক : অনেক নাটকীয়তা এবং জল্পনা-কল্পনা শেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না এমনটাই জানিয়েছেন। টুর্নামেন্ট শুরু হওয়ার তিন সপ্তাহ আগে আগামী সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে বলে জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নেবে কি না সেটি নিয়ে আলোচনা করবে রোববার স্পেশাল জেনারেল মিটিংয়ে বসতে যাচ্ছেন ...

দিল্লিতে গ্যাস দুর্ঘটনায় ৩০০ শিক্ষার্থী হাসপাতালে

অনলাইন ডেস্ক: দিল্লিতে একটি কন্টেইনার থেকে গ্যাস লিক হয়ে রানি ঝাঁসি স্কুলের হয়ে পড়েছে প্রায় ৩১০ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে এলাকার রেলওয়ে কলোনির কাছে তুঘলকাবাদে  রানী ঝাঁসি সর্বোদয় কন্যা স্কুলে ঝাঁঝালো গ্যাসে শিক্ষার্থীদের চোখে জ্বালা শুরু হয়। স্কুলের গেটের কাছে একটি গ্যাস কন্টেনার থেকে এই ঘটনার সূত্রপাত। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর ...

সিরাজগঞ্জে জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা!

সিরাজগঞ্জ প্রতিনিধি : এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় সিরাজগঞ্জে রক্তিম দাস জয় (১৬) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সকালে শহরের ধানবান্ধি এলাকায় এ ঘটনায় ঘটে। রক্তিম দাস জয় ধানবান্ধি মহল্লার জেসি রোডের বাসিন্দা প্রদীপ কুমার দাস ও সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেখা রানী দাসের একমাত্র ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, জয় এবার সিরাজগঞ্জ সবুজ ...

বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: রিজভী

খুলনা প্রতিনিধি : আগামী জাতীয় নির্বাচনের জন্য বিএনপি সাংগঠনিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শনিবার    (৬ মে)  খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন। একাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সরকার জাদুঘরে পাঠিয়েছে। দেশে এখন শেখ হাসিনা ...