১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৯

সদ্য সংবাদ

বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করবেন মমতা

অনলাইন : নদীর পানি দূষণ ও নদীর ওপর বাঁধ দেয়ায় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা শুকাচ্ছে। মরে যাচ্ছে নদী। বাংলাদেশের ফেলা আবর্জনায় দূষণ বাড়ছে পশ্চিমবঙ্গের চুর্নি নদী, মাথাভাঙা নদীতে। এমন অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নালিশ জানাবে মমতা ব্যানার্জি সরকার। শুক্রবার রাজ্যের নদীয়া জেলায় এসে প্রশাসনিক বৈঠকে এই কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসা নদীর ...

নারায়ণগঞ্জের সাত খুন মামলার পেপারবুক প্রস্তুত

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়মিত ও জেল আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শিগগিরই শুরু হচ্ছে হাইকোর্টে। ইতিমধ্যে পেপারবুক প্রস্তুত হয়েছে। বিজি প্রেস থেকে চলতি সপ্তাহে এই পেপারবুক সুপ্রিম কোর্টে এসে পৌঁছাবে বলে শনিবার (৬ মে) জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ। পেপারবুক প্রস্তুত হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি শুনানি করার ক্ষেত্রে আর কোনো বাধা ...

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে রুমা (৪) ও সুর্বণা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশি এলাকার বাউলনন্দের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই এলাকার রুবেল হোসেনের মেয়ে এবং সুবর্ণা সুমন মিয়ার মেয়ে। পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় খেলা করছিল রুমা ও সুর্বণা। হঠাৎ সবার চোখ ফাঁকি দিয়ে তারা ...

সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইনানী বিচে সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি সৈকতে নেমে যান। এসময় কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি। পানিতেও নামেন। এসময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এর আগে বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমির মঞ্চ থেকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রধান পর্যটন শহর ...

বাবার কোলে চড়ে পরীক্ষা দিয়েও পাস করেছে নাইস

দেশ জনতা ডেস্ক : বগুড়ার ধুনটের বহালগাছা গ্রামের শারীরিক প্রতিবন্ধী নাইস খাতুন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল বাবা কোলে চড়ে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সেই নাইস খাতুন এসএসসিতে জিপিএ-৩.৫৫ পেয়েছে। তার এই ফলাফলে পরিবারসহ গোটা বহালগাছা গ্রামেই ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। লেখাপড়া শেষে শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চায় নাইস। সে চায় ভবিষ্যতে শিক্ষক হয়ে তার মতো অসহায় ও দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার ...

ভিশন-২০৩০ : ১০ মে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ভিশন-২০৩০ নিয়ে বিস্তারিত তুলে ধরতে আগামী ১০ মে (বুধবার) সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করবেন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ সম্মেলনে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো ...

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল রাজধানীতে

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগরীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সকাল ১১টায় ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কাকরাইল-শান্তিনগরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর নেতৃত্বে মিছিলটিতে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম ...

জাতীয় পুরস্কার পেল ১৬ মোবাইল অ্যাপ্লিকেশন

অনলাইন ডেস্ক: দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত সেরা মোবাইল কনটেন্ট ও উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশনের স্বীকৃতি হিসেবে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার পেল ১৬টি অ্যাপ। আজ ৪ মে বৃহস্পতিবার, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ৮টি ক্যাটাগরিতে এই ১৬টি অ্যাপ পুরস্কার পেয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কারের এই দ্বিতীয় আয়োজনের সহযোগী ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড, গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলা ...

ফের জাতীয় দলের স্পন্সর রবি

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সর রবির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন স্পন্সরের খোঁজে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সর হলো রবি। বৃহস্পতিবার (৪ মে) বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসে সাংবাদিকদের সামনে আগামী দুই বছরের জন্য মাশরাফি-মুশফিক-সাকিবদের নতুন টিম স্পন্সর হিসেবে রবির নাম ঘোষণা করেন বিসিবির ...

দেশে গণতন্ত্র বলতে কিছু নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দেশে গণতন্ত্র বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, গণতন্ত্রের মূল বিষয় গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আফগানিস্তানের চেয়েও দুই ধাপ নিচে বাংলাদেশের অবস্থান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনেও দেখা যায় যে বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নেই। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ...