নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৯’মে) ‘পরাজয় জেনে সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পায়। আগামীতে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়, যেখানে একদলীয় নির্বাচন হবে না, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় অবধারিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক ...
সদ্য সংবাদ
সমকামী সন্দেহে আটক ২৭
নিজস্ব প্রতিবেদক:(ঢাকা,১৯মে) সমকামী সন্দেহে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। র্যাব-১০ এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানিয়েছেন, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু তরুণ একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়। গতরাতেও তারা সেখানে জড়ো হয়েছে, এমন খবর পেয়ে র্যাব সদস্যরা কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে। ...
নির্বাচনের জন্য সদা প্রস্তুত বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়
নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৯’মে) জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বিএনপি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপি সদা প্রস্তুত। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ...
সানজামুলের অভিষেক, বাদ পড়লেন মেহেদী মিরাজ।
ক্রীড়া প্রতিবেদক: (ঢাকা,১৯মে) বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এই অলরাউন্ডারের ওয়ানডে অভিষেক হয়। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটাই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সানজামুলের প্রথম ম্যাচ। সানজামুলকে জায়গা দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে সুবিধা করতে পারেননি মিরাজ। ব্যাটিংয়ে নেমে ৬ রান করে আউট ...
শনিবার থেকে আওয়ামী লীগের নির্বাচন অগ্রযাত্রা: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৯’মে) শনিবার থেকে আগামী নির্বাচনের প্রস্তুতির সর্বাত্মক অগ্রযাত্রা শুরু করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে। দৈনিক দেশজনতা/এমএম সময়: ১৭:০৮
অগ্রণী ব্যাংক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের শুক্রবার বিকেলের পরীক্ষা বাতিল করা হয়েছে।প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।যদিও ওই পদে নিয়োগের বাছাইপর্বের সকাল ভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর বিকেল ৩টায় আরেকটি পরীক্ষা হওয়ার কথা ছিল।অগ্রণী ব্যাংকের এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে শুক্রবার সকাল ভাগের পরীক্ষা শেষে মূল ...
বরখাস্ত হওয়ার পরও দায়িত্ব পালন
নিজস্ব প্রতিবেদক: সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরও দায়িত্ব পালন করছেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. প্রদীপ কুমার কর্মকার। এমনকি তিনি হাসপাতালের একটি ইউনিটও পরিচালনা করছেন। যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগ এনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্যসেবা বিভাগ) মো. সিরাজুল হক খান ৪ মে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আদেশে বলা হয়েছে ডা. প্রদীপ কুমার ...
কলকাতা-মুম্বাইয়ের ফাইনাল ভাগ্য নির্ধারণ আজ
ক্রীড়া প্রতিবেদক: ফাইনালে ওঠার আরও একটা সুযোগ মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স এলিমিনেটর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে উত্তীর্ণ হয়েছে ফাইনালে ওঠার লড়াইয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুদল আজ শুক্রবার মুখোমুখি হবে পরস্পরের। জিতলেই ফাইনাল। হারলে পুড়তে হবে বেদনায়। সমীকরণটা বাঁচা-মরার। বেঙালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। রোহিত শর্মার মুম্বাইয়ের পক্ষে ...
ভূমিমন্ত্রীর ছেলেসহ গ্রেফতার ১১
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী হামলা ও ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর মামলায় শুক্রবার ভোর রাতে তাদের আটক করে যৌথ বাহিনী। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও নিয়ে পাবনা-৪ আসনের এমপি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ও তার ছেলের সাথে ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদের অনেকদিন ...
মাদারীপুরে পাটক্ষেতে নারীর লাশ,
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর মোল্লাকান্দি গ্রামের পাটক্ষেত থেকে বৃহস্পতিবার অজ্ঞাতনামা (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।পুলিশ জানায়, পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত আনুমানিক ৯টার দিকে লাশটি উদ্ধার করেছে। লাশের পাশে লাল-খয়েরি রংয়ের একটি ভ্যানিটি ব্যাগও পুলিশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে রাতেই ময়নাতদন্তের জন্য মাদারীপুর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর