১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

সদ্য সংবাদ

মন্দঋণের কবলে দেশের ব্যাংকিং খাত।

নিজস্ব প্রতিবেদক: মন্দঋণের কবলে পড়ে গেছে দেশের ব্যাংকিং খাত। সাধারণের আমানতের অর্থ ঋণ বিতরণ করা হচ্ছে। কিন্তু সেই ঋণকাঙ্খিতহারে আদায় হচ্ছে না। ফলে বেড়ে যাচ্ছে খেলাপি ঋণের পরিমাণ। আবার খেলাপি ঋণ আদায়ের হারও অনেক কম। বেশির ভাগ খেলাপি ঋণ আদায় অযোগ্য বা কুঋণে পরিণত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, গত মার্চ প্রান্তিকে আদায় অযোগ্য ঋণ বেড়ে দাঁড়িয়েছে মোট খেলাপি ...

সকালে আটক, রাতে নিহত

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রাসেল ওরফে কালা রাসেল নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার দত্তপাড়া চাটখিল সীমান্তবর্তী এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।রাসেল নোয়াখালীর চাটখিলের চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। এর আগে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১১পিস ...

আওয়ামী শাসন দীর্ঘায়িত করতেই মিথ্যা মামলা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিরোধী নেতৃবৃন্দকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন নিপীড়নের পন্থা অবলম্বন করেছে। এর একমাত্র লক্ষ্য হচ্ছে দেশকে বিরোধী দলশূন্য করে ...

অনির্দিষ্টকালের ধর্মঘট জুয়েলারি সমিতির

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) রাজধানীর নিউ মার্কেটে আমিন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বিকালে এ ধর্মঘট ডাকা হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়ালা। দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে। তিনি বলেন, ব্যবসার খাতাপত্রসহ নিউ মার্কেটের আমিন জুয়েলার্সের ব্যবস্থাপককে ধরে নিয়ে গেছে শুল্ক ...

আবার ধর্ষণের শিকার শিশু

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর খরতৈল এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকাদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর মা স্থানীয় একটি গার্মেন্ট কারখানায় ঝাড়ুদারের কাজ করে। বাবা রিকশাচালক। বৃহস্পতিবার সকালে শিশু কন্যাকে বাসায় রেখে তারা কাজে যান। এসময় ওই ভাড়া বাসার অপর ভাড়াটিয়া মাহফুজ (১৭) শিশুটিকে ডেকে তার ঘরে নেয়। ...

১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত: রিজভী

দৈনিক দেশজনতা ডেস্ক: (ঢাকা, ১৮ মে’১৭) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী কিছুটা হলেও উপলব্ধি করেছেন যে, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতারাও জড়িত ছিলেন। সুতরাং অন্যদের দিকে অভিযোগ করে কোনো লাভ নেই। আপনার আশেপাশের লোকদের সম্পর্কেই সতর্ক থাকুন। তিনি বলেন, যে গণতন্ত্রকে ...

অব্যাহত নদী ভাঙনে আতংকগ্রস্থ মানুষ

দৈনিক দেশজনতা ডেস্ক: (ঢাকা, ১৮ মে’১৭) খুলনার দাকোপ উপজেলার পাউবোর ৩টি পোল্ডারে অব্যাহত নদীভাঙন তার উপর অবৈধভাবে চলছে বালু উত্তোলন। লক্ষাধিক মানুষ আতংকগ্রস্থ। উপজেলার পাউবোর ৩১,৩২,ও ৩৩ নং পোল্ডারের ২০টি স্থানে প্রচন্ড নদীভাঙন অব্যাহত রয়েছে। পাউবো কর্মকর্তাদের বহুবার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছেন এলাকার জনপ্রতিনিধিরা কিন্তু কোনো সাড়া মেলেনি। অতিশীঘ্র ভাঙন এলাকা সংস্কারের ব্যবস্থা না হলে আইলার মত পরিস্থিতি সৃষ্টি ...

রংপুরে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও দেবরের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) চৌদ্দ বছর আগে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে উত্তরের জেলা রংপুরে স্বামী ও দেবরকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান বৃহস্পতিবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত নৃপেণচন্দ্র রায় (৩৬) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও গৃহবধূর দেবর লক্ষ্মণচন্দ্র রায় (৩৫) পলাতক রয়েছেন। পিপি আখতারুজ্জামান পলাশ জানান, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি ...

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসিরুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দৈনিক দেশজনতা/এমএম সময়- ১৮:০০

জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আবু সাইদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাওয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। নিহত আবু সাইদ উপজেলার হাবিব পুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে। স্থানীয় সূত্রে ...