১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

সদ্য সংবাদ

বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭ ঝিনাইদহের কালীগঞ্জের বৈশাখী তেল পাম্প এলাকায় বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে। এ সময় আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল ...

মক্কা-মদিনা হুমকিতে পড়লে সৈন্য পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:(১৮ মে’১৭) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন সৌদি আরবের মক্কা ও মদিনা যদি হুমকিতে পড়ে বা আক্রান্ত হয় তাহলে সৈন্য পাঠাবে বাংলাদেশ। বাংলাদেশের সম্ভাব্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে অংশগ্রহণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে মক্কা ও মদিনার হুমকিতে পড়া বা আক্রান্ত হওয়ার প্রশ্ন আসছে ...

ধর্ষণের ঘটনা লাগামহীন ভাবে বেড়ে গেছে: বিএমবিএস

দৈনিক দেশজনতা ডেস্ক:(১৮ মে’১৭) সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা লাগামহীন ভাবে বেড়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’ (বিএমবিএস)। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে শিশু কন্যা সন্তানের ধর্ষণের বিচার না পেয়ে অভিমান ও লজ্জায় কন্যাকে নিয়ে  ট্রেনের নিচে পরে আত্মহত্যা করে বাবা। বনানীর দুই ...

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ : শাহবাগ রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনরত ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে চার দফা দাবিতে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে । রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের ...

পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরের দুটি পুকুরে ডুবে দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কেরামতপুর গ্রামের দুটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—ওই গ্রামের আবদুল্লাহ সর্দারের ছেলে ওমর (১০), মেয়ে আমেনা (৭) ও মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে দেড় বছরের আলামিন। উপজেলার চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার বলেন, সন্ধ্যার দিকে ওমর ও আমেনা বাড়ির পাশের পুকুরে ...

২০ মে সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিতে ২০ মে সৌদিআরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ মে সৌদিআরবের রাজধানী রিয়াদে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আরব বিশ্ব ও অন্যান্য মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই সম্মেলনে যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার সকালে তার দপ্তরে সাংবাদিকদের ...

নাঈমকে আদালতে হাজির করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বুধবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মুন্সীগঞ্জের লৌহজং থেকে নাঈমকে গ্রেফতার করে। এর আগে আলোচিত এ মামলায় গ্রেফতার ...

প্রধানমন্ত্রী খালিয়াজুরীতে পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুরী মাঠে অবতরণ করে। জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী জানান, সকাল ১০টা থেকে ১২টা ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। এরপর তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও এক জনসভায় মিলিত হবেন। দুপুরেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা ...

তিন ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৫৭/৯

ক্রীড়া প্রতিবেদক: (ঢাকা,১৭ মে) শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের । দলীয় ৭২ রানে ব্যক্তিগত ২৩(৪২) রানে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল ।তারপর উইকেটে ছন্দপতন।মুশফিক যখন ৫৫(৬৬) রানে আউট হয়,দলের রান তখন ৩৭.১ ওভারে ১৮১/৫ রান।তারপর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ-মোসাদ্দেক জুটি। মাহমুদুল্লাহ ৫১(৫৫) রানে এবং মোসাদ্দেক ৪১(৪১) রানে যখন আউট হয়, দলের রান তখন ৪৯.১ ওভারে ২৫৩/৭। শেষ পর্যন্ত বাংলাদেশের  সংগ্রহ ৫০ ...

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন কুসিক মেয়র সাক্কু

নিজস্ব প্রতিবেদক: (ঢাকা,১৭ মে) দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন মনিরুল হক সাক্কু। আজ বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক জাহাংগীর আলমের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এদিন, শপথ গ্রহণের আগে মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, মামলা নিয়ে আমি শঙ্কিত নই। যেখানেই সরকার তাদের (অন্য মেয়রদের) বরখাস্ত ...