নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা জোরদার চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ইসির সহকারী সচিব আরাফাত আরা এ-সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার বরাবর পাঠিয়েছেন। এর কপি দেওয়া হয়েছে, মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব, ডিএমপি পুলিশ কমিশনার, শেরেবাংলা নগর থানার ওসিকে। এর আগে জঙ্গি হামলার আশঙ্কায় ভোটারদের তথ্য ভাণ্ডারের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ...
সদ্য সংবাদ
যুক্তরাষ্ট্রের মদদে মুসলিম বিশ্বকে ধ্বংস করতে আইএস সৃষ্টি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য আইএস সৃষ্টি করা হয়েছে। যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের মধ্যে বিভাজন সৃষ্টি করে মুসলমানদের একে অপরের মধ্যে দ্বন্দ বাধিয়ে দিচ্ছে। কতিপয় মুসলিম রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করে সেই অস্ত্র মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে। তিনি বলেন, মুসলিম রাষ্ট্রের কাছে এটম বোমা থাকলে অবৈধ আর বিশ্বের মোড়লদের ...
চাঁদপুরে ছাত্রলীগ, যুবলীগ-পুলিশ সংঘর্ষ: আহত ৫
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে ছাত্রলীগ-যুবলীগের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার জুম্মার নামাজের পরপরই এ সংঘর্ষের সৃষ্টি হয় । তবে সংঘর্ষের কারণ জানা যায় নি এখনো। দৈনিক দেশজনতা /এমএম
ঈদগাহ ময়দানে জায়নামাজ ছাড়া অন্যকিছু নয়: বেনজির আহমেদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জন্য জায়নামাজ ছাড়া অন্যকিছু না নেয়ার নির্দেশ দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর জাতীয় ঈদগা ময়দান পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। তিনি আরও বলেন, এক মাস রোজা পালনের পর মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারে সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ...
গাজীপুরে দুই যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের সালনা ও বড়বাড়ি এলাকায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম জিয়াউর রহমান (৩৫) বলে জানা গেছে। জয়দেবপুর থানার এসআই মো. আলামিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সালনা ফরেস্ট চেকপোস্টের পাশে জনৈক জাকির হোসেনের বাড়ির পাশ থেকে জিয়াউর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা কাটা ও ডান পাঁজরে ধারালো অস্ত্রে ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ফোরলেনের দাউদকান্দি এলাকায় কমপক্ষে ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার বেলা ১টা পর্যন্ত যানজট টোলপ্লাজা থেকে বারপাড়া পর্যন্ত ছাড়িয়ে যায়। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ, পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানের ওজন স্কেলে চাঁদা আদায়ে দর-কষাকষিতে সময়ক্ষেপণ এবং টোল আদায়ে বিলম্বের কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে বলে যানবাহনের চালক ও যাত্রীসাধারণের অভিযোগ। জানা যায়, বৃহস্পতিবার থেকে সরকারি ...
আশুলিয়ার তিন মহাসড়কে যানযট ও যানবাহনের দীর্ঘ লাইন
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের তিনটি মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা দিয়েছে। এতে ওই তিনটি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতি দেখা দিয়েছে। এ ছাড়া শুক্রবার সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় যানবহনের সংকট দেখা দিয়েছে। ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, শুক্রবার ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে। ফলে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ...
ব্যাংকের আমানতে বর্ধিত আবগারি শুল্ক থাকছে না
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের আমানতে বর্ধিত আবগারি শুল্ক থাকছে না। প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্ক বর্ধিত হার ও নিয়ম বাতিল করে পূর্বেটাই বহাল রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবগারি শুল্ক থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হওয়ার কথা ছিল তা ব্যাংক ঋণ ও অন্যান্য খাতে শুল্ক হার পরিবর্তন করে মেটানো হবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে ...
প্রসন্নদী এলাকায় থ্রি-হুইলার খাদে পড়ে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার প্রসন্নদী এলাকায় থ্রি-হুইলার খাদে পড়ে নুরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। ফরিদপুরের ভাঙা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে স্বামী-স্ত্রী যশোর থেকে ইঞ্জিন চালিত একটি নতুন থ্রি-হুইলার কিনে বাড়িতে যাচ্ছিলেন। ...
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে তিনদিন ট্রাক পারাপার বন্ধ
নিজস্ব প্রতিবেদক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ শুক্রবার থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিআইডব্লিউটিসি ও স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেন। তবে জরুরী মালামাল ও পচনশীল পণ্য বোঝাই ট্রাক পারাপার করা হবে আগের মতোই। এদিকে পাটুরিয়া ফেরি ঘাটে শুক্রবার সকাল থেকেই যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যাত্রীবাহী বাসের তুলনায় ছোট গাড়ির চাপ বেশি। বেলা বাড়ার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর