১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৫১

সদ্য সংবাদ

২৫ জুন: বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য

অনলাইন ডেস্ক: এনসিসি ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, আজ ২৫ জুন রোববার দেশের ব্যাংকগুলোতে মার্কিন ডলার কেনা হচ্ছে ৮০ টাকা ২০ পয়সা ও বিক্রি হচ্ছে ৮১ টাকা ৪৫ পয়সা দরে। ব্রিটেনের মুদ্রা পাউন্ড কেনা হচ্ছে ১০০ টাকা ৪২ পয়সা ও বিক্রি হচ্ছে ১০৪ টাকা ৭১ পয়সায়। বৈদেশিক মুদ্রা বিনিময় হার তালিকা। একক মুদ্রা ইউরো কেনা হচ্ছে ৮৯ টাকা ০৬ পয়সা ...

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ডুলাফিকার মাজার সংলগ্ন মসজিদের পুকুরে বাঁশের ভেলা নিয়ে খেলতে গিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোবাবর সকাল ৯টার দিকে এ ঘটনায়  স্থানীয় আবদুস সামাদের পুত্র তুহিন ও আব্দুল্লাহ এবং আবু তাহেরের পুত্র মুবিনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে বাঁশের ভেলা নিয়ে ৫ শিশু খেলা করার সময় ৩ জন ভেলা থেকে পড়ে গিয়ে ...

বিভিন্ন দেশে ঈদ উদ্‌যাপন

অনলাইন ডেস্ক: এক মাস সিয়াম সাধনার পর আজ রোববার বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দৈনিক দেশজনতা /এমএম

ইয়াবাসহ টেলিভিশন সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে ইয়াবাসহ গাজী টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নজির আহমদ সীমান্তকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলীর ছেলে। তার কাছ থেকে গাজী টিভির একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, সাংবাদিক সীমান্ত ...

ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হাইড্রো অক্সাইড লিমিটেড নামক পোশাক কারখানার সামনে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৮ জন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের মধ্যে একজনের নাম আবু বকর (৩০)। বাকি দুই জন অজ্ঞাত (৪০) ও (৩০)। এছাড়াও অজ্ঞাত নারীর ...

ছাত্রলীগ সভাপতিসহ ২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে পুলিশের কাজে বাধা দেয়ায় ১১ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় সাবেক ছাত্রলীগের সভাপতি এডঃ জাহিদুল ইসলাম রোমানকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অপর আসামীরা হচ্ছে ইকবাল বেপারি (৩২), বিপ্লব (২৬), সফিকুল ইসলাম (৪৫), নিবির (২২), মালেক শেখ (৪০), আনোয়ার হাওলাদার (৩০), শামীম (৩০), কাকন (২২), ইমন (৩৫) ও সোয়াম (২৯)। ...

বেতন-বোনাসের আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বেতন-বোনাস পাওয়ার আশ্বাসে রাজধানীর কল্যাণপুরের খাঁজা মার্কেটের বন্ড অ্যাপারেল পোশাক কারখানার শ্রমিকরা তাদের অবরোধ করেছেন। বেলা ১টা থেকে শুরু হওয়া এ অবরোধ বেলা সাড়ে ৩টায় প্রত্যাহার করেন তারা। এর ফলে ফার্মগেট-ধানমন্ডি থেকে শ্যামলী এবং পশ্চিম পাশে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সৃষ্ট তীব্র যানজটের অবসান হয়েছে। দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুজ্জামান জানান, আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ...

ওবায়দুল কাদেরের সকাল-বিকাল চাপাবাজি: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় গাড়িবহরে হামলার পর মহাসচিবসহ নেতাদের সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত ঠিক হয়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের মহাসচিবের ওপর রাঙ্গুনিয়ায় যে আক্রমণ হলো, এই আক্রমণের পরে আমাদের নেতৃবৃন্দের ফেরত আসাটাকে আমি মন থেকে গ্রহণ করি না। আক্রমণ করছে, সেই আক্রমণকে মোকাবেলা ...

মানুষের ভোগান্তির জন্য দায়ী সরকার: দুদু

নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি শনিবার এক অনুষ্ঠানে বলেন, আমাদের সেতুমন্ত্রী বলেছেন কোনো জায়গায় যানজট নাই, পুলিশপ্রধান বলেছেন, যানজট তিনি দেখেননি কোনো জায়গায়। কিন্তু মিডিয়ার কল্যাণে, সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আমরা ছবি সহকারে দেখতে পারছি ব্যাপক যানজট। কোনো কোনো ক্ষেত্রে ৩০/৫০ মাইল দীর্ঘ যানজট। ফেরি পারাপার হতে পারছেন ...

ঈদুল ফিতরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার বেলা সোয়া ১১ টার দিকে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের নামাজের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া রাজধানীর অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদের নামাজের জন্যও পর্যাপ্ত নিরাপত্তার ...