নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী ২৫ জুন সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করবে। এক মাস রোজার পর ওইদিন চাঁদ দেখা গেলে ২৬ জুন ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে। এবার রোজার ...
সদ্য সংবাদ
খালেদা জিয়ার মামলার পরবর্তী কার্যক্রম ২৯ জুন
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালত এই মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ২৯ জুন দিন ধার্য করেছেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি ...
হাজার রাতের চেয়ে বরকতময় ও পুণ্যময় রজনী শবেকদর আজ
নিজস্ব প্রতিবেদক: আজ দিবাগত রাতে পবিত্র শবেকদর। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগি করে কাটান। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে মহাপবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানগণ সারারাত ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন ...
ঝড়ো হাওয়াসহ হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ...
আজ বিআরটিসি বাসের ঈদ স্পেশাল সার্ভিস শুরু
নিজস্ব প্রতিবেদক: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি। সকল ভেদাভেদ ভুলে একই সুরে মেতে উঠা। তাই ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর কর্মরত মানুষগুলো ছুটে চলেন গ্রামের বাড়ি। ফলে ঘরে ফেরা মানুষদের জন্য ঈদে থাকা বাড়তি ব্যবস্থা। আজ ২২ জুন (বৃহস্পতিবার), বিআরটিসির বাসের ঈদ স্পেশাল সার্ভিস শুরু হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এবারও বিআরটিসি ঘরমুখী মানুষের সহজ ও ...
ঈদ” বানান পরিবর্তন নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদক: শত শত বছরের ঐতিহ্যবাহী শব্দ ‘ঈদ’ বানান পরিবর্তনের প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। এ নিয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বাংলা একাডেমির এ উদ্যোগকে দেশের মানুষ তীর্যক দৃষ্টিতেই দেখছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ দেশের সব কবি ও সাহিত্যিক যেখানে মুসলমানদের ধর্মীয় উৎসব ‘ঈদ’ বানানেই প্রকাশ করেছেন সেখানে হঠাৎ এ পরিবর্তনের উদ্যোগকে অনেকেই নেতিবাচক ...
বগুড়ায় ৫ বালু ব্যবসায়ীকে জেল দিল ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরের রাজাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ বালু ব্যবসায়ীকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে। আজ দুপুরে এই অভিযান পরিচালনাকালে ৮টি শ্যালো মেশিন ও বালু উত্তোলন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বগুড়া সদর সহকারি কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমি জানান, অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযানে ৮টি বালু ...
গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২৫
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও শ্রমিক মিলে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিকদের ...
ভোগান্তির শিকার হচ্ছেন ঈদের ঘরমুখো যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক: ভোগান্তির শিকার হচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। ভাঙাচোরা সড়ক, সরু সেতু, চার লেন ও ফ্লাইওভার নির্মাণ কাজ, ট্রাফিক অব্যবস্থাপনায় সড়ক-মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সড়কে ভাঙাচোরা থাকায় গাড়ির গতিও কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বুধবার স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার মানুষের চাপ বাড়তে দেখা গেছে। আজ অফিস শেষে শুরু হবে ঈদের ছুটি। এরপরই ...
ডেমরায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা মেয়ের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এক পুলিশ কনস্টেবল ও তার মেয়ে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ডেমরার দেল্লাহ এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম আরিফুজ্জামান (৪৫) ও তার মেয়ে স্কুলছাত্রী সুমাইয়া (১৬)।বাবা-মেয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।নিহতের ভাই অ্যাডভোকেট মামুন মাহমুদ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর