নিজস্ব প্রতিবেদক: ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে। বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার সকাল থেকে রাজধানীর তিনটি আন্তঃনগর বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। এবার ঈদের সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন অর্থাৎ রোববার থেকে মঙ্গলবার। তার আগে দুদিন শুক্র আর শনিবার থাকায় কার্যত বৃহস্পতিবার বিকাল থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা। বৃহস্পতিবার ...
সদ্য সংবাদ
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ
দৈনিক দেশজনতা ডেস্ক: আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আগামীকাল। মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ২৩ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার নানা ...
দেশ শ্বাসরুদ্ধকর অবস্থা ,দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই: খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকের বাংলাদেশ একটা চরম দুর্দিনে, চরম হতাশার মধ্য দিয়ে অতিক্রম করছে। এদেশ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে। দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, মুক্তচিন্তা বিকাশের সুযোগ নেই। সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তথাকথিত সংসদেও আজকে দেশের অর্থনীতির কী অবস্থা তা প্রকাশ পাচ্ছে। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে খন্দকার মোশাররফ ...
রাজধানীতে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণখান থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সাব্বির (২৬), মিঠুন (২২), খলিলুর রহমান (২৬) ও খোরশেদ (২৪)। দক্ষিণখান থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে থানা এলাকার মিয়া পাড়া থেকে ডাকাতদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতিসহ ঘরের তালা ভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ...
রাজধানীর মালিবাগে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে বৃহস্পতিবার রাতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে জুয়েল রানা স্বপন (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত জুয়েল রানা স্বপন পল্টন এলাকায় থাকতেন। তিনি নওগাঁর আতরাইল উপজেলার রেজাউল করিমে ছেলে। ঢাকা রেলওয়ে থানা সহকারি উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে। দৈনিক দেশজনতা/এন এইচ
যশোরের বজ্রপাতে নিহত ২ জন
নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় ৯টি ছাগলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৃষ্ণবাটি ও দুর্বাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মাঠের মধ্যে একটি স্যালোমেশিন ঘরে বজ্রপাতের হলে জরিনা খাতুন নামে এক নারী নিহত হন। এসময় তার সঙ্গে থাকা ৯টি ছাগলও মারা যায়। নিহত জরিনা ওই গ্রামের মৃত শের আলী গাজীর মেয়ে। ...
ভোলা জেলা পুনাকের উদ্যোগে গরিব অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
আল-আমিন এম তাওহীদ, ভোলা প্রতিনিধি: ভোলা জেলা নারী পুলিশ কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার কার্যলয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত ও ভোলার বিভিন্ন স্থানের গরিব অসহায় ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়। ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারহানা তারজীম সভানেত্রী ভোলা জেলা ...
গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় তিন পোশাক কারখানায় বৃহস্পতিবার বিকেলে বেতন বোনাসসহ চার দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকরা কারখানার কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখে। কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানায়, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পাশাগেইট এলাকায় এপেক্স উইভিং অ্যান্ড ফিনিসিং লিমিটেড, একই মালিকানাধীন হোম টেক্সটাইল লিমিটেড ও এপেক্স এক্সেসরিজ লিমিটেড নামের তিনটি কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক ...
অর্থমন্ত্রীকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: আবগারি শুল্ক ও ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে সংসদে অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মুহিতের সমালোচনার মধ্যে তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে সরকার জনগণের সঙ্গে ‘তামাশা’ করছে। সংসদের ভেতর ও বাইরে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী ‘ভ্যাট আইন’ বাস্তবায়ন স্থগিতের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে আসা ...
দেশ হিন্দু শূন্য করতে উঠে পড়ে লেগেছে সরকার: হিন্দু মহাজোট
নিজস্ব প্রতিবেদক: হিন্দু নেতাদের দাবি, “দেশে জঙ্গি হামলার পর থেকে গ্রামে পূজা পার্বন প্রায় বন্ধ হয়ে গেছে। হিন্দু সম্প্রদায় নিরবে দেশত্যাগ করছে। দেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব আজ বিপন্ন। সরকারি দলের সম্পৃক্ততা আর সরকারের নির্লিপ্ততা প্রমাণ করে সরকার এদেশ হিন্দু শূন্য করতে উঠে পড়ে লেগেছে।” বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সম্প্রসারিত হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর