শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক: যমুনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । যমুনা নদীতে তিন সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে অবিরাম বর্ষনে বন্যার পানি শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্ধি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। বিশেষ করে যমুনা তীরবর্তী গালা ইউনিয়নের গালা,ভেড়াকোলা,চিথুলিয়া,বন্যা,কাশিপুর,বেনুটিয়া কৈজুরী ইউনিয়নের ...
সদ্য সংবাদ
খুলনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক : খুলনা নগরীতে সাইদুর রহমান হাওলাদার (২৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর জোড়াগেট পেট্রোল পাম্পের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিৎ কুমার দাস বলেন, ‘যুবলীগ কর্মী সাইদুর রহমান জোড়াগেটে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ৪/৫ জন দুর্বৃত্ত জোড়াগেট পেট্রোল পাম্পের সামনে সাইদুরকে কুপিয়ে জখম ...
গুম হওয়া পরিবারগুলোর নীরব কান্না থেমে নেই : রিজভী
নিজস্ব প্রতিবেদক: গুম হওয়া মানুষের পরিবারগুলোর নীরব কান্না থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের চোখের পানি না আসলেও গুম হওয়া, খুন হওয়া, নির্যাতনের শিকার হওয়া স্বজন ও সহকর্মীদের চোখের পানিতে এখন বাংলাদেশ ভাসছে। এগুলোর বিষয়ে কী কোনো জবাব দিতে পারবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক? এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ...
চিকুনগুনিয়ার জন্য সিটি করপোরেশনকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দূর করতে সিটি করপোরেশনগুলো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এমন অভিযোগ করেন। চিকুনগুনিয়া ছড়ানোর একমাত্র কারণ মশা- এ কথা উল্লেখ করে নাসিম বলেন, যাদের ওপর মশা নিধনের দায়িত্ব ছিল তাদের দোষারোপ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষ দেওয়া ...
আকাশের কান্নায় কাপ্তাই লেকে বাড়ছে পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
রাঙামাটি প্রতিনিধি: অবিরাম বৃষ্টিতে উজান থেকে নামা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে বাড়ছে পানি। এতে ডুবে যাচ্ছে নিম্নাঞ্চল। ফলে তলিয়ে যাচ্ছে নিচুভূমির ফসলি জমি ও বাড়িঘর। পানিবন্দি হয়ে পড়ছে লেকের পাড়ে বসবাসকারী মানুষ। এসব মানুষ এখন ভোগান্তিতে। এদিকে কাপ্তাই লেকে পানি বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে বলে জানা গেছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রহমান বলেন, লেকে পানি বাড়ায় ...
এসেক্স ছেড়ে দেশে ফিরছেন তামিম
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে অংশ নিতে মাত্র চারদিন আগে ক্লাবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু ব্যক্তিগত কারণে তামিম দল ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ২৮-বছর বয়সী ওপেনার চলতি বছর এসেক্স এর হয়ে টুর্নামেন্টের আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। রোববার কেন্ট বিপক্ষে মাঠেও নেমেছিলেন। ...
ভারতের নতুন কোচ রবি শাস্ত্রি
স্পোর্টস ডেস্ক: দ্বিতীয়বার আবেদন করার সুযোগ দেয়ার পর রবি শাস্ত্রির আবেদন জমা দেয়ার পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তিনিই হচ্ছেন বিরাট কোহলিদের পরবর্তী কোচ। এমনকি ভারতীয় ক্রিকেট দলের প্রায় সবাই চেয়েছিল শাস্ত্রিই হোক তাদের কোচ। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির তিন সদস্য, ভারতের তিন বিখ্যাত ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণরা সাক্ষাৎকার নেয়ার পরও সিদ্ধান্ত নিতে মতামত নিয়েছিলেন বিরাট ...
যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সাজা বহাল
নিজস্ব প্রতিবেদক: যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানকে আট কোটি ৫০ লাখ টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক বছরের কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। জালিয়াতির অর্ধেক টাকা পরিশোধের পর এ সংক্রান্ত আবেদন শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রইস উদ্দিনের একক বেঞ্চ আরিফুর রহমানের আপিল খারিজ করে এ আদেশ দেন। আদালতে বাদীপক্ষে ছিলেন এএফ ...
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৪৯ জনকে আটক করা হয়। তারা সবাই মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসূফ আলী জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
নিজস্ব প্রতিবেদক: আদালতের আদেশ অনুসারে এক প্রভাষকের বেতন-ভাতা না দেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন অর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। রুলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানাতে অধ্যাপক হারুনকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর