১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪২

সদ্য সংবাদ

ইসলামি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ইসলামি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। তিনি বলেন, আলেমদের শত বছরের দাবির প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে আরো উচুমানের আলেম তৈরি হবে। শিক্ষামন্ত্রী আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭” উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা ...

সৌদিতে আগুন : বাংলাদেশ ও ভারতের ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জানালাবিহীন একটি বাড়িতে অগ্নিকান্ডের ফলে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বুধবার ১১ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি একথা জানায়। খবরে বলা হয়, পুরাতন ওই বাড়িতে আগুন লাগার পর অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানালা না থাকায় বাতাস প্রবেশ করতে না পারায় ইতোমধ্যেই ওই ১১ জন মারা যায় এবং আহত হয় ছয়জন। ...

‘নির্বাচনী কর্মকর্তাদের গণবদলি নীল নকশার অংশ’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের পরিকল্পিত ও গণবদলীর ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচনের প্রাক্কালে অশুভ উদ্দেশ্যে এই বদলী নিয়ে সকলের মনে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের এই ব্যাপক পরিবর্তন নীল নকশারই অংশ। বুধবার দুপুরে নয়াপল্টস্থ বিএনপি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব ...

বন্যায় সাড়ে ৬ লাখ লোক ক্ষতিগ্রস্ত : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বন্যাপ্লাবিত ১৩ জেলায় ৪৫ উপজেলায় সাড়ে ৬ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সচিবালয়ে আজ বুধবার বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। ভারি বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানাব তারা যেন বন্যাপ্লাবিত এলাকার ...

এক টাকায় চিকিৎসা সেবা!

আন্তর্জাতিক ডেস্ক: রোগগ্রস্ত হলেও এখন নিম্ন কিংবা মধ্যবিত্ত আয়ের মানুষ ক্লিনিকে যেতে চাই না। আর কারণ একটাই, সেখানে গেলে পকেট খালি হতে পারে। কিন্তু বিস্ময়ের বিষয় হলো এখনও এক টাকায় চিকিৎসা সেবা নিতে পারেন। তবে সেটা বাংলাদেশের কোনো ক্লিনিক নয়, এধরণের ক্লিনিক রয়েছে ভারতে। সম্প্রতি সেখানে এক নারী বাচ্চা প্রসব করানোর পর বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। ভারতীয় ...

অবশেষে ঢামেক মর্গ থেকে নেয়া হলো ১০ লাশ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে থেকে ১০টি বেওয়ারিশ লাশ দাফনের জন্য নিয়ে গেলো আঞ্জুমান মুফিদুল ইসলাম। তবে বৃষ্টিতে কবর খোড়ায় সমস্যা ও কবরস্থানে পানি জমায় সবগুলো লাশ নেয়া সম্ভব হলো না বলে জানান আঞ্জুমান। মঙ্গলবার দুপুরে আঞ্জুমানের একটি গাড়িতে করে এই ১০টি লাশ নিয়ে যাওয়া হয়। এর আগে গত রোববার শীর্ষনিউজসহ বেশ কটি গণমাধ্যমে ঢামেকের লাশ ...

বেনাপোল চেকপোস্ট থেকে ৭টি স্বর্ণের বার আটক

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে ৭টি স্বর্ণের বারসহ পারভেজ (২৮) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। বুধবার সকাল ১০টায় চেকপোস্ট পার হওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা চান মাহামুদ খান। আটক পারভেজ নারাণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা গ্রামের মনির হোসেনের ছেলে। মাহামুদ খান ...

রামপাল বিদ্যুৎ প্রকল্পে পরিবেশের ক্ষতি হবে না

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শুরু হলো দুই দিনব্যাপী বাংলাদেশ পাওয়ার সামিট-২০১৭। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, আমরা এমন প্রযুক্তি ও মনিটরিংয়ের মাধ্যমে রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চাই যাতে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষিত থাকে। এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ...

সাংবাদিক আজমল হক হেলালকে ছয় সপ্তাহের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুতি আইনের ৫৭ ধারায় করা মামলায় সাংবাদিক আজমল হক হেলালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীকে নিয়ে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হেলালের জামিন আবেদন গ্রহণ করে এই আদেশ দেন। আজমল হক হেলাল ...

অবশেষে লন্ডনের পথে ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক: ফের বাধা দেওয়ার পর অবশেষে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেছেন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, কিছুক্ষণ আগে তাহসীনা রুশদী লুনার সঙ্গে তার মোবাইলে কথা হয়েছে। ...