১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৮

সদ্য সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১৯টি আগ্নেয়াস্ত্র আটক

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ মঙ্গলবার বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে এসব আগ্নেয়াস্ত্র ধরা পড়ে। অস্ত্রগুলো মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির নামে আমদানি করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান গণমাধ্যমকে জানান, আটক করা এসব অস্ত্রের মধ্যে ওয়ালথার পিপি ১৪টি ও ৫টি এইচকেফোর ব্র্যান্ডের পিস্তল রয়েছে। এক চালানে ইতালি থেকে মোট ...

আইন প্রণেতারাই আইন ভাঙছেন

নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে মন্তব্য করার এখতিয়ার সংসদ সদস্যদের নেই। এ নিয়ে মন্তব্য করে সংসদ সদস্যরা নিজেরাই আইন ভঙ্গ করেছেন। এমপিদের ক্ষমতা সংবিধান দ্বারা সীমাবদ্ধ। তাদের ক্ষমতা কখনোই সার্বভৌম নয়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও করণীয়’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়। ...

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাঁচ নম্বরে ভারত

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের কাছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বড় ব্যবধানে হেরে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে টিম ইন্ডিয়ার। এক ধাপ পিছিয়ে বিরাট কোহলির দল পাঁচ নম্বরে নেমে গেল। তবে বিপরীত অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। ভারতের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়ায় উন্নতি হয়েছে ক্যারিবিয়ানদের। এক ধাপ এগিয়ে চার নম্বরে ওঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। শীর্ষ তিনে ...

সারাদেশে ভয়-আতঙ্ক বিরাজ করছে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ভয় ও আতঙ্ক বিরাজ করছে মন্তব্য করে নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যখন খুশি যাকে খুশি অপহরণ করছেন, অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। আপনারা যখন খুশি গ্রেপ্তার করছে বিরোধী দলের নেতা-কর্মীদের, বুদ্ধিজীবীদেরকে।“ঢাকা শুধু নয়, সারাদেশে ভয় ও আতঙ্ক ...

রাজধানীতে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী গৈদারটেক এলাকার একটি নির্মাণাধীন বাসার পানির ট্যাংকির ভেতর কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, মাইনুদ্দিন (২৭) ও লিমন হাওলাদার (১৮)। তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত মাইনুদ্দিনের শ্যালক মোঃ হাসান জানান, মৃত ব্যক্তিরা ৯নং ...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে জিজান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ছয়জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাঁকরা গ্রামে বলে জানা গেছে। আহতরা হলেন- কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক জাকির হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (২৫) ভাগিনা সাইফুল ইসলাম নরুপমা (৩০) বাঁকরা গ্রামের খুরশিদ আলম(৩৫), জাবেদ হোসেন (২৫), শাখাওয়াত হোসেন (৪০), শরিফ হোসেন ...

রাজধানীর কদমতলী এলাকায় গৃহবধূকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলী এলাকায় এক বাড়িতে ফরিদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব জুরাইনের শিশু কবরস্থান সংলগ্ন গণি মিয়ার বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধ থেকে এই ঘটনা ঘটতে পারে জানিয়ে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, গত ২ জুলাই ফরিদার বৃদ্ধ স্বামী মমতাজ (৭০) মারা যান। কদমতলী থানা ...

আগাম জামিন পেলেন স্ত্রীসহ মোরশেদ খান

নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরীন খানকে চার সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এই সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ...

৫৮ শব্দ সৈনিককে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের চরমপত্রখ্যাত এমআর আখতার মুকুল, চলচ্চিত্রকার সুভাষ দত্ত, কণ্ঠশিল্পী ফকির আলমগীর ও তিমির নন্দীসহ ৫৮ জন সাংস্কৃতিক কর্মীকে (শব্দ সৈনিক) মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।গত ১২ মার্চ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৪৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।এমআর আখতার মুকুল, চলচ্চিত্রকার সুভাষ দত্ত, কণ্ঠশিল্পী ফকির আলমগীর ও তিমির নন্দীসহ ...

সিরাজগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দী ও তীব্র ভাঙন

নিজস্ব প্রতিবেদক: তিস্তা নদীতে ভারতের গজলডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফলে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩-৪ দিন যমুনা নদীতে আরো পানি বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ...