নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সভায় পুলিশী হস্তক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এ ঘটনায় প্রমাণিত হয়েছে রাষ্ট্র অমানবিক এবং চরম গণবিরোধী। গণতন্ত্র শূন্যতার কারণে আইনের শাসন এখন নিরুদ্দেশ হয়ে গেছে। আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশকে একদলীয় দু:শাসনের চরম ...
সদ্য সংবাদ
নিরাপত্তার নামে যেন জনবিচ্ছিন্ন করা না হয় : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকেই তাঁর মূল শক্তি এবং অনুপ্রেরণার উৎস্য উল্লেখ করে নিরাপত্তার নামে তাঁকে যেন জনবিচ্ছিন্ন করা না হয় সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এসএসএফ-এর সদস্যরা যারা আমাদের নিরপত্তায় নিয়োজিত তাদের এটুকুই বলবো- আমাদের মানুষ নিয়েই কাজ। সেই মানুষ থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই সেই দিকটায় একটু ভালভাবে ...
মিশরে ছুরিকাঘাতে দুই জার্মান পর্যটক নিহত
অনলাইন ডেস্ক : মিশরের হারগাদার সমুদ্রসৈকতে অবিস্থত জনপ্রিয় রেড সী রিসোর্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুইজন জার্মান পর্যটক নিহত হয়েছে। মিশরীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছে এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশটির আভ্যন্তরীণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হামলাকারী প্রথমে জাহাবিয়া হোটেলে দুই নারী পর্যটককে হত্যা করে এবং দুইজনকে ...
শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কথা খুব খারাপ লেগেছে: মুশফিকুর রহিম
অনলাইন ডেস্ক: মুশফিকুর রহিম জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ইতিবাচক-নেতিবাচক কত মন্তব্যই তো শুনেছেন তিনি। কিন্তু বিসিবির অন্যতম পরিচালক ও বিপিএলের দল বরিশাল বুলসের স্বত্বাধিকারী আবদুল আওয়াল তাকে নিয়ে যে মন্তব্য করেছেন, সে ধরনের মন্তব্য বা অভিযোগ আগে কখনো শুনেছেন কি না, মনে করতে পারেননি মুশফিক। মুশফিক গত বিপিএল খেলেছেন বরিশাল বুলসের ‘আইকন’ হিসেবে। যদিও বিসিবির অনুরোধেই রাজি হয়েছিলেন বুলসের ...
১০ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ১১৮টি: মওদুদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই সরকারের আমলে দেশে গত ১০ মাসে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড হয়েছে ১১৮টি, ক্রসফায়ারে মৃত্যু হয়েছে ১৩৭ জনের, গুমের শিকার হয়েছেন ৮৪ জন, ধর্ষণের শিকার হয়েছেন ৬৯৭ জন নারী ও শিশু। এর প্রত্যেকটির অপকর্মের পেছনে সরকারদলীয় লোকজন জড়িত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে ...
চালের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
নিজস্ব প্রতিবেদক: চালের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্টভাবে ফুটে উঠছে। চলমান চালের দাম অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এখন খুচরা বাজারে মোটা চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একটু ভালো সরু চাল কিনতে লাগে পুরো ৬০ টাকা। অসহায় মানুষের কথা ভাববার সময় সরকারের না থাকলেও মিষ্টি মিষ্টি কথা বলে নিজেদের আখের সরকার ঠিকই গুছিয়ে ...
ভারতে বন্যায় নিহত ৮৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বন্যায় বিরল প্রজাতির এক শিংওয়ালা তিনটি গণ্ডারের মৃত্যু হয়েছে। গেল দু’সপ্তাহে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মনিপুরে প্রবল বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া পাহাড়ি এসব এলাকায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। আল-জাজিরা। কর্মকর্তারা বলছেন, সব মিলিয়ে ২০ লাখের বেশি লোককে ঘর-বাড়ি ছাড়তে হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল রয়টার্সকে বলেছেন, ...
ব্রহ্মপুত্র-ঝিনাই নদীর পানি বাড়ছেই
নিজস্ব প্রতিবেদক: জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখনো জেলার ৭টি উপজেলার ৪৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। পানি ঢুকে পড়ায় জেলার ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার কমে আজ শনিবার সকাল থেকে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে বন্য দুর্গত ...
সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: সাভারে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার একটি বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে পূর্বহাটি এলাকার একটি বাড়ির রুমে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ...
বিহারে এক বাসায় বিদ্যুৎ বিল ১৩ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে এক রুমের একটি বাসায় ৪টি এলইডি লাইট, ১টি ফ্যান আর ১টি টিভি ব্যবহার করে বিদ্যুৎ বিল হয়েছে ১৩ লাখ টাকা। মিটারে সমস্যার কারণে ভুল ‘রিডিং’ নথিভূক্ত হয়। এর ফলে ঘটে বিপত্তি। ভারতের বিহারে মনোজ কুমার নামের এক রাজমিস্ত্রীর বাসার বিদ্যুৎ বিলে এমন ঘটনা ঘটেছে। অবশেষে বিদ্যুৎ সংস্থার সঙ্গে যোগাযোগ করে দেখা যায় তার বিল হয়েছে মাত্র ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর