১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

সদ্য সংবাদ

আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাক্ষরতা দিবস

নিজস্ব প্রতিবেদক: স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাক্ষরতা দিবস। তবে পটুয়াখলীর প্রত্যন্ত চরাঞ্চলে এখনও নিরক্ষরতার হার উদ্বেগজনক। এই পরিস্থিতিতে স্বাক্ষরতা অর্জনে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিলেও মাঠ পর্যায়ে তার অনেকটাই রয়ে গেছে কাগজে কলমে। পরিস্থিতি উত্তোরণে পিছিয়ে পড়া নিরক্ষর জনগোষ্ঠীকে দীর্ঘ মেয়াদী কর্মমুখী শিক্ষাদানের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ে কর্মরতরা। জানা ...

আখাউড়ায় মাদকসহ আটক ২ যুবক

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ১২ কেজি গাঁজা ও ২২৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার ভোরে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল। আটকরা হলেন, জেলার আখাউড়া উপজেলার মসজিদপাড়া এলাকার আবদুল করিমের ছেলে জসিম (২৩) ও নরসিংদী সদর উপজেলার বুইদামারা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে সবুজ (৩৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ...

সু চির নোবেল কেড়ে নিতে অনলাইনে স্বাক্ষর ৩ লাখ ৭৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ‘গণতন্ত্রকামী’ নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবিতে শুরু হওয়া অনলাইন পিটিশনে এরই মধ্যে স্বাক্ষর করেছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার মানুষ। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা-নির্যাতনে সু চির নির্লিপ্ততা ও তার সরকারের রোহিঙ্গা বিদ্বেষের পরিপ্রেক্ষিতে এ অনলাইন পিটিশন শুরু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টা পর্যন্ত চেঞ্জ ডট ওআরজি নামে একটি ...

কাতারের থেকে অবরোধ তুলে নিল সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে সৌদি জোট। কুয়েতের আমির এ সম্পর্কে বলেছেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাতারের যুদ্ধের যে হুমকি তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে। কুয়েতের আমির এ সম্পর্কে বলেছেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাতারের যুদ্ধের যে হুমকি তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে। প্রায় তিন মাস ধরে কাতারের উপর অবরোধ আরোপ করেছিল আরব বিশ্বের চার দেশ। ...

এয়ারপোর্ট সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ হোঁচট খেল

নিজস্ব প্রতিবেদক: হোঁচট খেল নানা সমালোচনার পরও এগিয়ে চলা বনানী-এয়ারপোর্ট সড়কের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদেশি কোম্পানির অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটিকে নতুনভাবে প্রস্তাবনা দিতে বলেছে কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বনানী-টঙ্গী-জয়দেবপুর মহাসড়কের বনানী রেলক্রসিং থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত উভয় পাশে ছয় কিলোমিটার সড়কের সৌন্দর্য বর্ধন কাজ সম্পাদনের অনুমোদনের ...

সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় মন্দির ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ৫টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এসময় ছাত্রলীগের হামলায় মন্দির কমিটির সভাপতিসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল ঘোষ, পলাশ ঘোষ, বাবু লাল ঘোষ, কালিপদ ঘোষ, সুমন ঘোষ ও সুকুমার ঘোষ। এ ঘটনায় পুলিশ শাহরিয়ার ও চঞ্চল নামের দুই যবুককে আটক করেছে। বুধবার গভীর রাতে আশাশুনি উপজেলার ...

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র কারখানায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়া সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছে। লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার মাসইয়াফ এলাকা লক্ষ করে রকেট ছোঁড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার বিমানবাহিনী। ওই এলাকায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদনের একটি কারখানা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা অভিযোগ করার পর এই বিমান হামলা চালানো হলো। এর আগেও সিরিয়ায় গোপন হামলা চালিয়েছিল তারা। ...

মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগের দাবি সুজনের

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সমস্যার স্থায়ী সামধানের জন্য মিয়ানমার সরকারের ওপর কার্যকর চাপ প্রয়োগে জাতিসংঘসহ আর্ন্তজাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেতৃবৃন্দ।বাংলাদেশ সরকার সীমান্তে যৌথ অভিযান পরিচালনার যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অবিলম্বে গণহত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রোহিঙ্গা সমস্যা : ...

রোহিঙ্গা ইস্যুতে সরকার জোরালো অবস্থান নিতে পারছে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো বাংলাদেশ সরকার জোরালো অবস্থান নিতে পারছে না। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। অথচ বাস্তবে আমরা ...

পূর্ণাঙ্গ পুলিশ ফোর্স ইউনিট নিয়ে নতুন যাত্রায় দুদক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) আজ থেকে পূর্ণাঙ্গ পুলিশ ফোর্স ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।কমিশনের আর্মড ইউনিটের সদস্য হিসেবে পুলিশের ২০ জন সশস্ত্র সদস্য আজ দুদকে যোগদান করেছেন। রাজধানীর সেগুনবাগিচা কমিশনের প্রধান কার্যালয়ের সামনে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী নবনিযুক্ত পুলিশ সদস্যদের স্বাগত জানান। এ সময় মোহাম্মদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, দুদকের সশস্ত্র ইউনিট গঠনের ফলে আজ থেকে ...