১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৬

সদ্য সংবাদ

যশোরে ট্রাক চাপায় নিহত ২

 নিজস্ব প্রতিবেদক: যশোরের ছাতিয়ানতলায় ট্রাক চাপায় ইসলামি আন্দোলনের নেতাসহ দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর শহরতলী শেখহাটি জামরুলতলা এলাকার সাইফুল্লাহ মোল্যার ছেলে ইসলামি আন্দোলনের নেতা কণ্ঠশিল্পী মাওলানা আবু জাফর যশোরী (৩২) ও শহরতলির নূরপুর ডাকাতিয়া এলাকার সোলায়মান মিনার ছেলে হাফেজ বোরহান উদ্দিন (৩০)। আহতরা হলেন যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট নতুনমাথা এলাকার ...

মেক্সিকোতে ৮.১ মাত্রার ভূমিকম্প : নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ছয়জন নিহত হয়েছে। এছাড়া গুয়েতেমালাতে আরও একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এ খবর নিশ্চিত করেছেন। মেক্সিকোতে নিহত ছয়জনের মধ্যে চারজনই ছিয়াপাস রাজ্যের; অন্য দু’জন টাবাসকো রাজ্যে নিহত হন। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মেক্সিকোর দক্ষিণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুয়েতেমালার ...

মিয়ানমার দূতাবাস ঘেরাও করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে আগামী ১৩ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশে মিয়ানমার দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের বাইরে রোহিঙ্গা নির্যাতন বন্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। সমাবেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের জন্য আন্তর্জাতিক আদালতে অং সান সু চির বিচার দাবিও করেন তারা। ...

বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের চেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সূচকে ক্রমেই উন্নতির পথে হাঁটা বাংলাদেশ মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপির দিক দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের ৪৭ বছরের মাথায় এসেই মাথাপিছু জিডিপিতে এগিয়ে গেছে বাংলাদেশ। গত মাসেই বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে ছাড়িয়ে যায় বলে ৭ সেপ্টেম্বর প্রকাশিত ‘দ্য ইকোনমিস্ট’র এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে ...

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সরকার সম্পূর্ণ ব্যর্থ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের আরাকান প্রদেশের চলমান রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার নয়। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের হত্যা, বর্বর ...

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ শুক্রবার। এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’। রাষ্ট্রপতি মো. আবদুল হামি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। সাক্ষরতা দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উদ্বোধনী অনুষ্ঠান ...

হবিগঞ্জ খোয়াই নদীতে নৌকাডুবি, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলায় খোয়াই নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছে অন্তত ৫ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই নদীর লম্বাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দৌলতপুর গ্রামের বিধবা রানী সরকার (৪৬), হরিপদ দাসের মেয়ে মুক্তারানী দাশ (৮) ও দিমবত আলীর স্ত্রী ফুলচান বিবি (৭০)। সদর থানার পরিদর্শক (তদন্ত) ...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাড়াপাড়ের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৯ শতাধিক যানবাহন। ঢাকাগামী যানবাহনের বাড়তি চাপের কারণে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করছেন পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীরা। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করার কারণে ট্রাকগুলোকে আটকা থাকতে হচ্ছে দিনের পর দিন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ ...

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এবারও শীর্ষে ব্রিটেন

দৈনিক দেশজনতা ডেস্ক: বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে আবারও যুক্তরাষ্ট্রকে টপকিয়ে শীর্ষ স্থান অধিকার করেছে ব্রিটেন। বুধবার প্রকাশিত টাইমস হাইয়ার অ্যাডুকেশন (টিএইচই) ওয়াল্ড ইউনিভার্সিটির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং ফলাফলে এ খবর জানানো হয়েছে। র‌্যাংকিংয়ের ফলাফলে এ বছরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম ও ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইউএসকে টপকিয়ে প্রথম হয়। ২০০৩ সালে এই র‌্যাংকিং শুরু হবার পর ...

পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএলে না খেলার আশঙ্কা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন অন্তত দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সঙ্গে সময়-সূচির সংঘর্ষ বাধবে। একটি দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং অন্যটি পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। হঠাৎ করে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের সূচি ঘোষণার কারণে আগামী নভেম্বরে বিপিএল কিংবা দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারবে কি না তা ...