১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৮

সদ্য সংবাদ

তুর্কি ফার্স্ট লেডির উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি:   তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান হামলা-নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের অবস্থা দেখতে এবং তাদের সহয়তা করতে  কক্সবাজারের উখিয়া উপজেলার একটি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলুও ছিলেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তারা উখিয়া উপজেলার কুতুবপালংয়ের নিবন্ধিত একটি ক্যাম্পে যান এবং সেখানে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা ...

রোহিঙ্গা সংকট ১৮ মাসে সমাধান সম্ভব নয়: সু চি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাখাইনের বিপন্ন রোহিঙ্গা সম্প্রদায় নিয়ে মন্তব্য করলেন। তিনি বুধবার ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে রোহিঙ্গা সংকটের জন্য মিথ্যে প্রচারণাকে দুষলেও বৃহস্পতিবার একে ‘সব থেকে বড় চ্যালেঞ্জ’ আখ্যা দিয়েছেন। তিনি ডি-ফ্যাক্টো সরকারের ক্ষমতাগ্রহণের দেড় বছরকে ইঙ্গিত করে বলেছেন, ১৮ মাসে এই সংকটের সমাধান সম্ভব না। সু চি ...

সাতক্ষীরায় প্রতিমা ভাঙচুর, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: জেলার আশাশুনি উপজেলায় ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০ জন আহত হন। আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পলাশ ঘোষ, উজ্জল ঘোষ, বাবুলাল ঘোষ, কালিপদ ঘোষ ও সুমন সুকুমার ঘোষ। বাকিদের নাম জানা যায়নি। স্থানীয় ...

মুমিনুল কেবল ভরসা

ক্রীড়া ডেস্ক: মুশফিকুর রহীম আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন।  অধিনায়ক উইকেটে ছিলেন চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে লড়ার মতো পুঁজি এনে দিতে। তিনি ৩১ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে গেলেন। বাংলাদেশ সপ্তম উইকেট হারালো ১২৯ রানে । মাত্র ৫৭ রানের লিড হয়েছে। সাব্বির রহমান আউট হওয়ার ৮ নম্বরে নামা মুমিনুল হককে নিয়ে মুশফিক এগিয়ে যাচ্ছিলেন। কিছুটা অন্তত লড়াইয়ের পুঁজি আনতে ভালো ...

বাংলাদেশে সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: অ্যালিস

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্যএশিয়া ভিত্তিক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যালিস ওয়েলস কংগ্রেসনাল কমিটিকে এক লিখিত বক্তব্যে এমনটা জানান। অ্যালিস বলেন, ২০১৮ সালে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এখানে যেন সবাই অংশগ্রহণ করতে পারে এবং গণতান্ত্রিক চর্চা থাকে। বৃহস্পতিবার মেইন্টেইনিং ইউএস ইনফ্লুয়েন্স ...

বাংলাদেশ-ভিয়েতনামের আলোচনা বাণিজ্য বাড়াতে

দৈনিক দেশজনতা ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ দু’দেশের মধ্যে বিনিয়োগ সম্পসারণ করতে আলোচনা করেছে ভিয়েতনাম। বুধবার ভিয়েতনাম দূতাবাসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া। বৈঠকে বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও তারা দু’দেশের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত ...

কক্সবাজারে তুর্কি ফার্স্টলেডি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছেন। এর আগে ভোরে ঢাকায় পৌঁছেন তুরস্কের এ ফার্স্ট লেডি। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এমিনি এরদোয়ানের সঙ্গে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ...

মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন বেআইনি : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: স্কুল শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতু’র ওপর দিয়ে হেঁটে তুমুল সমালোচিত চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যানের জামিনের বিষয়ে হাইকোর্ট বলেছেন, আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে, শিশু আদালতের বিচারক বেআইনিভাবে ওই চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেন, ১৭ ধারায় বলা হয়েছে ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু কোনো মামলায় জড়িত থাকিলে, যে কোনো আইনের অধীনেই হউক না ...

রোহিঙ্গাবাহী আরও দুই নৌকাডুবি: ১০ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবেছে। উদ্ধার করা হয়েছে ১০ জন রোহিঙ্গার লাশ। বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়। আজকের আগে মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত রোহিঙ্গাবাহী ১১টি নৌকা নাফ নদী ও সাগরে ডুবে যায়। পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় আজ টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১০ ...

আড়াই লাখ রোহিঙ্গার আশ্রয়ে দেড় হাজার একর জমি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আসা আড়াই লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কক্সবাজারের উখিয়ার বালুখালিতে বনবিভাগের প্রায় দেড় হাজার একর জায়গা সাহায্য সংস্থাগুলোকে বরাদ্দ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে অস্থায়ী ভিত্তিতে এ আশ্রয় কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হলেও এর পরিচালনার ...