১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫৬

সদ্য সংবাদ

মিয়ানমারে এখনো সেনা অভিযান চলছে: জাতিসংঘ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মার্ক লেমকর্ক জানিয়েছেন মিয়ানমারের রাখাইনে এখনো সেনা অভিযান চলছে। তিনি বলেন, সেজন্য এখনো প্রতিদিন হাজারো রোহিঙ্গা ভয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এই সেনা অভিযান বন্ধ করে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান ...

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলবারই হানিপ্রীত ইনসান আত্মসমর্পণ করতে পারেন। কিন্তু তার আগেই আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করল হরিয়ানা রাজ্য পুলিশ। হরিয়ানা পুলিশ জানায় চণ্ডীগড় জাতীয় সড়কের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ আগস্ট গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার পরই হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লির বিভিন্ন অংশে রাম রহিমের সমর্থকরা তাণ্ডব চালায়। ...

বাগেরহাটের শরণখোলায় ৪ মণ চিংড়ি জব্দ

বাগেরহাট প্রতিবেদক: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা মঙ্গলবার সকালে বিষ মিশ্রিত প্রায় ৪ মণ চিংড়ি জব্দ করেছে।উপজেলার পানিরঘাট এলাকার ভোলা নদীর চর থেকে ওই চিংড়ি জব্দ করা হয় বলে বনবিভাগ দাবি করছে। জব্দকৃত চিংড়ি শরণখোলা স্টেশনে মাটিচাপা দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে  সুন্দরবন রক্ষায় নিয়োজিত সিপিজি সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি জানান, উপজেলার খুড়িয়াখালী, সোনাতলা, পানিরঘাট, দক্ষিণ রাজাপুর, ...

ঢাকায় অরুণ জেটলি

নিজস্ব প্রতিবেদক: ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এলেন। তিনি মঙ্গলবার বেলা ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার এ সফরে ভারতের তৃতীয় ঋণ চুক্তি সই হবে। বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ...

রাখাইনে সহিংসতা বন্ধে ২০ দেশের কূটনীতিকদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনে বাড়ির পর বাড়ি, গ্রামের পর গ্রাম পুড়ে মিশে আছে মাটির সঙ্গে। কোনো জনমানব নেই সেখানে। ২০টি দেশের কূটনীতিকরা এ দৃশ্য দেখলেন মিয়ানমারের রাখাইনে। এরপর তারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, রাখাইনে সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। মিয়ানমার সরকারের আমন্ত্রণে সোমবার ওই কূটনীতিকরা রাখাইনের উত্তরাঞ্চল সফরে যান। তারা সেখানে মংডু ও রাথেডাং এলাকা সফর করেন। এরপর তারা যৌথ বিবৃতিতে ...

বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে এয়ার সার্ভিস চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে (ইউএই) এএস (এয়ার সার্ভিস) চুক্তি সম্পাদিত হয়েছে।মঙ্গলবার দুপুরে দুবাইয়ের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ইউএইয়ের অর্থমন্ত্রী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল সুলতান বিন সিদ আল মনসুরি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে বিমান বাংলাদেশ ও আরব আমিরাতের বিমান সংস্থাগুলোর ...

২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে ইতালির নতুন লোগো

স্পোর্টস ডেস্ক: রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার চার তারকা যুক্ত নতুন লোগো উন্মোচন করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করলেও একটি কম শিরোপা নিয়ে পরের অবস্থানেই রয়েছে ইতালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে আজ্জুরিরা। ফেডারেশনের সভাপতি কার্লো তাভেচ্ছিও বলেন,‘ আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে ...

পদার্থে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক: মহাকর্ষীয় তরঙ্গ গবেষণায় অবদান রাখায় এ বছর পদার্থে নোবেল পেয়েছেন রাইনার উইস, ব্যারি সি বারিশ ও কিপ থর্ন। মঙ্গলবার সুইডেনের স্টকহোমে এ তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, লিগো ডিটেক্টর ও মহাকর্ষীয় তরঙ্গ গবেষণায় ‘অনন্য অবদান’ রাখায় তাদেরকে এ বছর পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল পুরস্কারের অফিসিয়াল টুইটার পেজ ‘দ্য নোবেল প্রাইজ’ এ বলা ...

৩৯তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে

নিজস্ব প্রতিবেদক: ৩৯তম বিসিএসে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জেন্ট নেয়ার কথা রয়েছে। সব মিলে প্রায় ৫ হাজার চিকিৎসক নেয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে ...

ভোলায় ইলিশ ধরায় সাত জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ভোলায় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ শিকারের দায়ে সাত জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাদের মধ্যে পাঁচ জেলেকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে ভোলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ অভিযানে পৃথক দুটি অপারশেন দল এদের আটক করে। এসময় এদের সাথে থাকা একটি বোট ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা ...