আন্তর্জাতিক ডেস্ক: এন্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরি করতে হাত মিলল ভারত ও ফ্রান্স। একইসঙ্গে এই প্রজেক্টে কাজ করছে ভারতের ‘এল অ্যান্ড টি’ আর ফ্রান্সের এমবিডিএ। যদিও ২০০৬ থেকে ভারতে কাজ করছে এই ফরাসি সংস্থা। তবে নতুন এই চুক্তি ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরি ক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এই দুই সংস্থার চুক্তিতে যা তৈরি করা কথা ...
সদ্য সংবাদ
মানিকগঞ্জে পুলিশ সদস্যের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া থানায় বোরহান উদ্দিন (৫৫ ) নামের এক পুলিশ সদস্য হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুধবার ভোরের দিকে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাটুরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিনুর রহমান জানান, মঙ্গলবার রাতে তিনি দায়িত্ব পালন শেষে ভোরের দিকে ব্যারাকে যাওয়ার পথে বুকে ...
রক গায়ক টম পেটির জীবনাবসান
বিনোদন ডেস্ক: কিংবদন্তী মার্কিন গায়ক টম পেটি মারা গেছেন। সোমবার তিনি লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এক বিবৃতিতে ‘টম পেটি অ্যান্ড দ্য বার্ট ব্রেকার্স’র ম্যানেজার টোনি দিমিত্রিয়েদেস জানিয়েছেন, রোববার রাতে মালিবুর বাড়ি থেকে চেতনাহীন অবস্থায় টম পেটিকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি ইউসিএলএ স্যান্টা মনিকা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভেন্টিলেটরে থাকা ...
আমিরাতে টি-টেন ক্রিকেট বিপ্লবে সাকিব
স্পোর্টস ডেস্ক: টি-টুয়েন্টির আবির্ভাবের শুরুতে এই ফরম্যাট নিয়ে প্রশ্ন ছিল অনেক ক্রিকেট বোদ্ধার। তবে খুব দ্রুতই প্রতিষ্ঠা পেয়েছে তা। এমনকি ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়াতে যে টি-টুয়েন্টি বিশাল ভূমিকা রেখেছে তাতে নিশ্চয়ই কারো সন্দেহ নেই। একই সঙ্গে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা ২০ ওভারের খেলার আবির্ভারে পর একটু হলেও কি কমে যায় নি? এবার বুঝি টি-টুয়েন্টিকেও ছাপিয়ে যাওয়ার ফরম্যাট চলে এলো। ...
কুড়িগ্রামে গ্রেফতার ৮
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে সি আর-২১/১১ নম্বর মামলার এক মাসের সাজাপ্রাপ্ত আসামি হলেন-ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের কাশেম আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)। বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের হাসেন আলীর ...
সূচক ও লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৩ কোটি ২১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৮০১ ...
৪ বছরেও সংস্কার হয়নি লটাখোলা সেতু
নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার লটাখোলা সেতুটি চার বছর ধরে ভেঙে দেবে আছে। পুননির্মাণের আগপর্যন্ত সেতুটিতে যান চলাচলের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছিল দোহার উপজেলা প্রশাসন। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ব্রিজটি ক্ষতিগ্রস্থ হওয়ায় দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডি, রামনাথপুর, বিলাসপুর ও চর-লটাখোলা গ্রামের লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিত পড়েছেন। ব্রিজটিতে রিকশা, ভ্যান, অটো ...
বন্ধুকে নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে এক গৃহবধূকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আর বন্ধুকে সঙ্গে নিয়ে এই পাশবিকতা চালিয়েছেন ওই গৃহবধূর ভাশুর। গত রোববার রাতে রাজধানীর দক্ষিণখান থানার চালাবন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার পুলিশ ভাশুর মামুন ও তার বন্ধু শফিককে গ্রেপ্তার করে। আর শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার ...
মিয়ানমার আইওয়াশ করছে: মঈন খাঁন
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য যৌথ ওয়ার্কিং কমিটির নামে মিয়ানমার আইওয়াশ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খাঁন। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার প্রতিটি পদক্ষেপে ব্যর্থ, তাই রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ীর পথে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেন ড. মঈন খান। বুধবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। ...
প্রধান বিচারপতি কোথায় আছেন জানি না: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোথায় আছেন সেটা জানেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোথায় আছেন সেটা আমি জানি না। আর একজন বিচারপতির জন্য বিচার বিভাগ থেমে থাকে না। দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর