১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩২

সদ্য সংবাদ

ভারতকে ৬ উইকেটে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮০ রান করে ভারত। জবাবে টেলর ও টম ল্যাথামের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ড এক ওভার বাকি থাকতেই ৪ উইকেটে ২৮৪ রান তুলে নেয়। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। টেলর না পারলেও ল্যাথাম ঠিকই সেঞ্চুরি করেছেন, অপরাজিত ছিলেন ...

রাজধানীতে পাসপোর্ট ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ জিডির পাঁচ দিন পর ‘মুরগি ব্যবসায়ী’ সামছুল আলমের সন্ধান মিলল। তার সঙ্গে নিখোঁজ সালাউদ্দিন এবং ফরিদ আহাম্মেদ স্বপনেরও হদিস মিলেছে। র‌্যাব জানিয়েছে, তারা পাসপোর্ট ছিনতাইকারী চক্রের সদস্য। মালয়েশিয়াগামী শাহজালাল নামের একজনের কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নিয়েছে তারা। পরে পাসপোর্ট ফিরিয়ে দেয়ার নামে টাকা দাবি করে। ফাঁদ পেতে শুক্রবার রাতে রাজধানীর ইত্তেফাক মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। ...

জাপানের নির্বাচনে জয়ের পথে শিনজো আবের দল

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পথে প্রধানমন্ত্রী শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে বলে জানায় সিএনএন। উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি মোকাবেলায় সংসদে নিজের আধিপত্য বাড়াতে গত ২৮ সেপ্টেম্বর আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন পরপর দুই মেয়াদে ক্ষমতায় থাকা আবে। ভোটে তার প্রত্যাশাই পূরণ হচ্ছে। জাপানি সম্প্রচার মাধ্যম ...

রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ পাঠাল মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ৫৬ দশমিক ৬ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া। রোববার কুয়ালালামপুর থেকে এসব ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশে রওনা দেয় দেশটির তৃতীয় ত্রাণ মিশন। এ সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুকে সেরি নাজিব তুন রাজাক ও বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে তিন দফা ত্রাণ পাঠানো হল। এবারের ত্রাণ মিশনে ...

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতের চাওয়া, এ দেশে যেন গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে। বিএনপির চেয়ারপারসন খালেদার জিয়ার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজ রোববার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে যায়। ওই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...

রোহিঙ্গাদের ফেরত নিতে হবে: সুষমা স্বরাজ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে মনে করে ভারত। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন দিল্লি। ভারত সংকট নিরসনে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন চায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘জয়েন্ট কনসালটেটিভ কমিশন’র (জেসিসি) বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এসব কথা বলেন। রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার প্রতি এভাবেই ভারত সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছে। ...

রাজধানীতে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় একটি বাসায় গ্যাসের চুলার আগুনে শিশু ও নারীসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে। রোববার দিনগত রাত ৩টার দিকে ডেমরা আল আমিন রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আরিফ (২৯), তোফায়েল আহমেদ (২৫), রিমন ( ১৮), আলমগীর ( ৪৮), রত্না ( ১৮), ফেরদৌসি (৩০), শিফন (১০) ও তাসিন (২)। এ বিষয়ে প্রতিবেশী জয়নাল ...

বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপদ সংকেত: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে- দুই সংস্করণের প্রতিটি ম্যাচেই টানা ব্যর্থতায় বাংলাদেশ ক্রিকেটে বড় বিপদ সংকেত দেখছেন মাশরাফি বিন মুর্তজা। টেস্টে বাজে খেলায় হোয়াইওয়াশ হওয়ার পর প্রত্যাশা ছিল ওয়ানডেতে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। কিন্তু এতেও হোয়াইওয়াশ হলো টাইগাররা। দলের এমন পারফরম্যান্সে হতাশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো ...

দেশের আবহাওয়া শুষ্ক থাকবে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি ও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, ...

জাপানে টাইফুনের আঘাতে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে টাইফুন ল্যানের আঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। ল্যানের আঘাতে শিজুওকা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। টোকিও শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সোমবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে টাইফুনটি আঘাত হানে। খবর বিবিসি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টাইফুনের সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৯৮ কিলোমিটার। প্রচণ্ড শক্তি নিয়ে টাইফুনটি শিজুওকার ওপর আছড়ে পড়েছে। সোমবার বিমানের ...