১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

সদ্য সংবাদ

নওগাঁয় নিরাপদ সড়ক দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: ওভারস্পিড, ওভারটেকিং, ওভারলোড, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা এবং ট্রাফিক আইন না মানার কারণে সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। এই বিষয়গুলো রোধ করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কঠোর হওয়া প্রয়োজন। গতকাল রোববার জাতীয় নিরাপদ সড়ক উপলক্ষে ...

২৫ কোটি টাকা না দিলে এমপি শওকতের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মো. শওকত চৌধুরীকে ২৫ কোটি টাকা ব্যাংকে জমা দিতে হবে। ৫০ দিনের মধ্যে এ টাকা জমা দিতে ব্যর্থ হলে তার জামিন বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছে হাইকোর্ট। ঋণ জালিয়াতির মামলায় জামিন বাতিল সংক্রান্ত রুল শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ রবিবার এ রায় দেন। ...

বাংলাদেশের লক্ষ্য ৩৭০

স্পোর্টস ডেস্ক: তৃতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৭০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করেছে দু প্লেসির দল। আগের দুটি ম্যাচের মতো এই ম্যাচেও শুরুটা ভালো করেছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলে নেন কুইন্টন ডি কক ও টিম্বা বাভুমা। জোড়া আঘাত করে টাইগারদের মনে কিছুটা স্বস্তি ...

চট্টগ্রামে মাতাল অবস্থায় আ’ লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরীকে নগরীর কোতোয়ালি থানায় আটকের প্রতিবাদে হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্টে সড়ক অবরোধ করা হয়েছে। চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতি ও খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাকর্মী ও মঞ্জুরুল আলম চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা সকাল নয়টায় এ ব্যারিকেড দেয়। মঞ্জুরুল আলম চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি। ব্যারিকেড দেয়ার ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাঙামাটি ...

বলিউড পরিচালক রাম মুখার্জি আর নেই

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বাবা রাম মুখার্জি। শনিবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী কৃষ্ণা মুখার্জি, কন্যা রানী ও পুত্র রাজা মুখার্জিকে রেখে গেছেন। মৃত্যু সংবাদ জানিয়ে কৃষ্ণা মুখার্জি বলেন, ‘হঠাৎ তার রক্তচাপ কমে যাওয়ায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ...

খালেদার জিয়ার সঙ্গে সুষমার বৈঠক রাতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফরের প্রথম দিনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাত আটটায় রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ...

টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, টেন্ডার প্রক্রিয়া আমাদের দেশের দুর্নীতির আরেকটি উৎস। বর্তমান প্রক্রিয়ায় প্রধান এবং সাপোর্টিং টেন্ডারের প্রচলন রয়েছে। এক্ষেত্রে তথাকথিত নেগোসিয়েশনের নামে দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রতিটি টেন্ডার প্রক্রিয়া ইলেক্ট্রনিক টেন্ডারিং (ই-টেন্ডারিং) প্রক্রিয়ায় সম্পন্ন করা উচিত। এই নেগোসিয়েশন প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে দুদকের নিকট অভিযোগ ...

আগামীকাল মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আলোচনা করতে আগামীকাল মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাবেন। সোমবার বেলা পৌনে একটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ...

ঢাবির ‘ঘ’ ইউনিটে পাসের হার ১৪.৩৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১৪ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। মোবাইল ফোনে যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস GHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে ম্যাসেজ পাঠালে ফল পাওয়া যাবে।এছাড়া ...

ঢাকায় আগামী বর্ষায় জলাবদ্ধতা থাকবে না: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বর্ষা মৌসুমে রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার জলাবদ্ধতাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেছেন, ‘জলাবদ্ধতার এই সমস্যা একদিনে সৃষ্টি হয়নি। এই সমস্যা তৈরি হতে যেমন সময় লাগছে, এটা নিরসনেও সময়ের প্রয়োজন। আমরা এ ব্যাপারে সমন্বিতভাবে কাজ করছি। আশা করছি আগামী বর্ষা মৌসুমের ...