নিজস্ব প্রতিবেদক: দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কমে গেছে। তবে দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ...
সদ্য সংবাদ
দেশের সবচেয়ে খাটো মানুষটিও রামুতে!
নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে লম্বা মানুষটির পর এবার সবচেয়ে খাটো মানুষটিরও সন্ধান মিলল কক্সবাজারের রামু উপজেলায়। রামুর গর্জনিয়ায় তার বাড়ি। ৫০ বছর বয়সী জাকের হোছন নামে এই খাটো মানুষটির উচ্চতা মাত্র ২ ফুট ১০ ইঞ্চি। তাকে নিয়ে এলাকাবাসীর কৌতুহলের শেষ নেই। তাদের দাবি, জাকের হোছনই দেশের সবচেয়ে খাটো মানুষ। তার এই উচ্চতার কারণে স্বাভাবিক কাজ-কর্ম করে জীবন চালানো একটু কঠিন। ...
হিন্দু রাষ্ট্রে পরিণত করা হলে ধ্বংস হয়ে যাবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: জমিয়তে উলেমা-ই হিন্দ-এর সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেছেন, সাম্প্রদায়িক শক্তি সংবিধানকে অগ্নিদগ্ধ করে দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। যদি এরকম হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। জমিয়তে উলামায়ে হিন্দ গুজরাট শাখার পক্ষ থেকে আয়োজিত আহমেদাবাদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ভারতে নিরপরাধদের হয়ে আইনি লড়াই চালানো মাওলানা আরশাদ মাদানী বলেন, যদি বিশ্বের মধ্যে একটি ছোট ...
জামায়াত আমিরসহ ৮ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ ৮ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত এ আদেশ দেন। এর আগে দুই মামলায় ১০ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাজু মিঞা। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করেন ...
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন: পর্যবেক্ষকদের সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন নির্বাচন পর্যবেক্ষকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং করেন, সংলাপে রাজনৈতিক দলগুলো সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। একই সাথে পক্ষপাতহীন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা দায়িত্বপালন করবেন এটাই প্রত্যাশা। রবিবার সকালে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন। মতবিনিময় সভায় পর্যবেক্ষক সংস্থার ২৫ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন বলে ...
কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল, প্রতিরোধের ঘোষণায় বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের সরকার দেশটির কাতালোনিয়া অঞ্চল এতদিন ধরে যে স্বায়ত্তশাসন ভোগ করছিল সেটি বাতিল করে পুরোটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কাতালানের অধিবাসীরা তা প্রত্যাখান করেছে। শনিবার স্বায়ত্তশাসন বাতিল করে স্পেন সরকার। স্পেনের কাছ থেকে আলাদা হয়ে কাতালোনিয়ার নেতারা স্বাধীনতা ঘোষণা করার যে হুমকি দিয়েছিলেন, সে প্রেক্ষাপটে এখন স্বায়ত্তশাসন বাতিল করলো স্পেন। খবর বিবিসির। স্পেনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ...
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো টস হারল টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার ইস্ট লন্ডনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। টেস্ট সিরিজেও ২-০তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। পুরো সিরিজেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই শেষ হয়ে ...
ঢাকায় সুষমা স্বরাজ
নিজস্ব প্রতিবেদক: দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছান। সফরে মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ। দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত সরকারের অর্থায়নে ...
রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকের চিঠি
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ এক নাগরিকের কাছে এটি বিক্রি করা হয়, ওই ব্যক্তি টেলিফোনে নিলামে অংশ নিয়েছিলেন। নিলামদার অ্যান্ড্রু অ্যালড্রিজ বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ ক্রেতা ‘ইতিহাসের অভিনব সব জিনিস সংগ্রহে রাখেন।’ উল্লেখ্য, হলভারসন ও তাঁর স্ত্রী ম্যারি সাউদাম্পটন থেকে টাইটানিকে উঠেছিলেন, তাদের বাড়ি নিউইয়র্কে ফিরে যাবার কথা ছিল তাদের। মায়ের কাছে লেখা হলভারসনের চিঠিতে ছিল টাইটানিক ও এর যাত্রীদের ...
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। নানা কর্মসূচির মধ্যদিয়ে এবছর দেশে প্রথমবারের মত দিবসটি পালিত হবে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’। এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৩ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় এবছর প্রথমবারের মত দিনটি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর