১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

সদ্য সংবাদ

দুপুরে মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করতে আজ দেশটিতে সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে তার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধি দলের অন্যরা হলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্তি সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধি দল ...

ওয়ানডেতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইওয়াশ হলো বাংলাদেশ। ইস্ট লন্ডনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকরা জিতেছে ২০০ রানে। দক্ষিণ আফ্রিকা ৩৬৯ রান তোলার পরই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। বাকি ছিল কেবল ম্যাচ শেষের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই আনুষ্ঠানিকতা সারল বাজে ব্যাটিংয়ে। যা একটু লড়লেন সাকিব আল হাসান। তবে সাকিবের ৬৩ রানও দলের বড় পরাজয় ঠেকাতে পারেনি। ...

বিএসএমএমইউর অধীনে আসছে এমবিবিএসসহ চার কোর্স

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে আসছে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিক্যাল টেকনোলজি কোর্স।রোববার বিএসএমএমইউর ডা. মিল্টন হলে সিন্ডিকেটের ৬৭তম সভার মূলতবি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সিন্ডিকেটের সব সদস্যের সম্মতিতে গুরুত্বপূর্ণ এ বিষয়টি অনুমোদিত হয়। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে এ সভা হয়। সভায় বলা হয়, সদ্য প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিক্যাল ...

খালেদা জিয়া-সুষমা বৈঠ‌ক

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠ‌ক করেছেন।রোববার রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি নেত্রীর সঙ্গে বৈঠক শুরু হ‌য়। রাত ৮টা ৫০মিনিটে এ বৈঠক শেষ হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের ...

দুই দিন বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হতেই পারে : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকায় দুই দিনে ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে জলাবদ্ধতা হতেই পারে। আজ রবিবার রাজধানীর একটি হোটেলে ‘মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন সংস্থার মধ্যে বিরাজমান সমন্বয়হীনতার কথাও উল্লেখ করেন। এ ছাড়াও অতিবর্ষণজনিত জলাবদ্ধতার পেছনে ...

কুমিল্লায় পৃথক অভিযানে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র-মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আজ রবিবার নগরীর পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ। জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকায় ডাকাতির ...

দুই লাখ রোহিঙ্গার দায়িত্ব নিচ্ছে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: তুরস্ক সরকার বাংলাদেশে আশ্রিত দুই লাখ রোহিঙ্গার খাদ্য, আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা, ল্যাট্রিন ও টিউবওয়েলসহ সার্বিক সহযোগিতা করবে। আজ রবিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত ডেবরিম ওজতুর্ক এ তথ্য জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রোহিঙ্গা সেল) হাবিবুল কবির এ সময় উপস্থিত ...

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে : ওবায়দুল কাদের

সড়ক  দুর্ঘটনা প্রতিরোধের  জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুর্ঘটনা প্রতিরোধে ও সুশৃঙ্খল সড়কের জন্য সবাইকে সচেতন হতে হবে। সড়ক নিরাপদের কাজ একা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবেন না, একা ইলিয়াস কাঞ্চন পারবেন না, একা ওবায়দুল কাদেরও পারবেন না। এজন্য সবার সহযোগিতা দরকার। সাধারণ পথচারী থেকে উচ্চ পর্যায়ের ...

১৫ দিনে সংশোধন করা যাবে জাতীয় পরিচয়পত্র

নিজস্ব প্রতিবেদক: নাগরিকদের সেবাদিতে অনলাইন ই-সিস্টেম চালু করছে নির্বাচন কমিশন। এ সিস্টেম চালু হলে ১৫ দিনে জাতীয় পরিচয়পত্র উত্তোলন, ঠিকানা স্থানান্তর এবং সংশোধন করা যাবে। রোববার (২২ অক্টোবর) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ডিজি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, হারানো কার্ড উত্তোলন, ঠিকানা স্থানান্তর এবং ভুল সংশোধন করার ক্ষেত্রে মানুষের দুর্ভোগ কিভাবে কমানো যায়; সে লক্ষ্যে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। ...

ঢাবি অধিভুক্ত সাত কলেজে স্নাতক ভর্তি প্রক্রিয়া শুরু ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ অক্টোবর । ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আগামী ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন।একই অনুষ্ঠানে অধিভুক্ত সরকারি সাত কলেজের ওয়েবসাইটও উদ্বোধন করা হবে ...