১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩২

সদ্য সংবাদ

রাত ৮টায় টিএসসি বন্ধের নোটিশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নোটিশ স্থগিত করা হয়েছে বলে জানান টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এএমএম মহিউজ্জামান। তিনি বলেন, গতকাল এক সভায় শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এখন থেকে টিএসসির কার্যক্রম স্বাভাবিকভাবে আগের মতোই চলবে। এর আগে গত শনিবার টিএসসির সব ধরনের কার্যক্রম ...

তারেক রহমানকে হয়রানি করতেই গ্রেফতারি পরোয়ানা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: হয়রানি করতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তাকে হয়রানি করতেই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে সরকার। এবং মিথ্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা ...

তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি হওয়া অপর দুই আসামি হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির সাংবাদিক কনক সারোয়ার ও মাহতির ফারুকী খান। এছাড়া মামলার আরেক আসামি একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস ...

না’গঞ্জে দেয়ালচাপায় তিন বোনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টায় ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার জসিম মিয়ার বস্তির দিনমজুর মোস্তফা (২৮), ট্রাকচালক সাইফুলের মেয়ে লামিয়া (৯), লাবনী (৪) ও মীম (২)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় জসিম মিয়ার বস্তির সামনে চাঁন মিয়ার বাড়ির ১০/১২ ফুট উচ্চ দেয়াল ভাঙা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জর্ডানের রানী

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ। সোমবার সকালে ১১টায় জর্ডান থেকে বিমানযোগে তিনি ঢাকা হয়ে কক্সবাজারে পৌঁছান। এরপর বিমানবন্দর থেকে সরাসরি কুতুপালংয়ে যান রানিয়া। রানী রানিয়া মিয়ানমারের সেনা বাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে ক্যাম্প ঘুরে কথা বলছেন। রোহিঙ্গারা রানীকে তাদের ওপর চালা নির্মম অত্যাচারের বর্ণনা ...

আজ মধ্যরাতে শুরু সাবমেরিনের মেরামত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম সাবমেরিন কেবল (এসইএ-এমই-ডব্লিউই-৪) মেরামতকাজের জন্য আজ সোমবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য বন্ধ থাকবে। ব্যান্ডউইটথের ঘাটতির কারণে ইন্টারনেটের গতি এ সময়ে কম হতে পারে। সাবমেরিন কেবলের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে রোববার রাত থেকে এ সমস্যা হতে পারে বলে বিএসসিসিএল সূত্র জানিয়েছিল। ...

বিমানবন্দরে সোহেল তাজের স্যুটকেস ভেঙে তল্লাশির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের স্যুটকেসের তালা ভেঙে তল্লাশি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ভেরিফাইড পেজে সোহল তাজ এ অভিযোগ করেন। এক স্ট্যাটাসে সোহেল তাজ দাবি করেন, বিমানবন্দরে কেউ একজন তার স্যুটকেসের তালা ভেঙে তল্লাশি করেছে। সোমবার সকালে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে এ ঘটনার শিকার ...

রাজধানীসহ সারাদেশে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে শীতের অনেকটা আমেজ শুরু হয়েছে। ভোররাতে হালকা ঠাণ্ডা আর সকালের মৃদু শীত শীত ভাব বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা। সেই সাথে ভোরের মিষ্টি রোদে মাঠের সবুজ ঘাসের গায়ে লেপ্টে থাকা শিশির বিন্দুর ঝলকানি শীতের সকালের কথা মনে করিয়ে দিচ্ছে নগরবাসীকে। এছাড়া রোববার থেকে রাজধানীসহ সারাদেশে নাতিশীতোষ্ণ ভাব বিরাজ করছে। যা দীর্ঘদিনের ভ্যাপসা গরমের ...

আশরাফ পত্নীর জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম আর নেই। সোমবার লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৈয়দ আশরাফের মামাতো ভাই মইনুজ্জামান অপু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানিয়েছেন। মরহুম শিলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে ...

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করার দাবি

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে এবং নাগরিকত্বের স্বীকৃতি দিতে মিয়ানমারকে বাধ্য করতে জাতিসংঘের প্রতি দাবি জানিয়েছেন সিপিবি-বাসদ ও বাম মোর্চার নেতৃত্বে ৮টি বাম রাজনৈতিক দলের নেতারা। রোহিঙ্গা জনগণের ওপর মিয়ানমার সরকারের গণহত্যা ও বর্বরতা বন্ধসহ পাঁচ দফা দাবিতে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দিতে গিয়ে এ আহ্বান জানান তারা। আট বাম দলের পক্ষ থেকে দেশব্যাপী পরিচালিত গণস্বাক্ষর অভিযানে সংগৃহীত স্বাক্ষরসহ ...