১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৭

সদ্য সংবাদ

২১ বলে ৫ উইকেট উসমানের!

ক্রীড়া ডেস্ক : উসমান খানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে শ্রীলঙ্কার টপ অর্ডার। এটা তার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের ৫ম ও শেষ একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু উসমান খানের বিধ্বংসী বোলিংয়ে তাদের সেই স্বপ্ন ভণ্ডুল হয়ে গেছে। প্রথম ৫ উইকেটই নিয়েছেন তিনি! শারজাহতে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন উসমান। আগের ম্যাচে ...

তারেক রহমানের পরোয়ানার প্রতিবাদে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকেও। এ পরোয়ানার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে আগামী বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে, ...

নেহেরু-গান্ধীকে আবর্জনার সঙ্গে তুলনা: বিজেপি এমপিকে গ্রেপ্তার দাবি কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের বিজেপি এমপি প্রসাদ তাসা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রথম প্রধানমন্ত্রী নেহেরু গান্ধীকে আবর্জনার সঙ্গে তুলনা করেছেন। শনিবার শিবসাগর জেলার সোনারাইয়ে এক সমাবেশে এই কথা বলেন এমপি তাসা। গত কয়েক বছরে কংগ্রেস মানুষের মধ্যে এমন ধারণা সৃষ্টি করেছেন যে নেহেরু-গান্ধী আবর্জনা ছাড়া কিছুই নয়। তাদেরকে আর কেউ আগের মতো দেখেন না, বলেন এমপি। ওই ...

বাসের জানালা দিয়ে বমি করতে গিয়ে শিশুর মাথা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বাস ও ট্রাক ক্রসিং করার সময় রাব্বি (৯) নামের এক শিশুর মাথা শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে মৃত্যু হয়েছে। সোমবার ৩টার দিকে সাতক্ষীরা বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের সোহাগ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা বিনেরপোতা নামক স্থানে পৌঁছালে রাব্বি বমি করতে গেছে তার মা ...

সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০ কোটি ৪১ লাখ টাকা কম। আগের দিন ...

৩ দিনের সফরে মিয়ানমারে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে তিন দিনের সফরে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সোমবার বেলা পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রতিনিধিদলটি মিয়ানমারের উদ্দেশে রওনা করেন। এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রমতে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও মিয়ানমারের ...

ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: ভোলায় শাজবাজপুরের কাছে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ৭০০ বিলিয়ন কিউবিক ফিট গ্যাসক্ষেত্রের সন্ধ্যান পেয়েছে সংস্থাটি। জ্বালানি ও খানিজসম্পদ বিভাগ মন্ত্রিসভাকে এ তথ্য জানিয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তেজগাঁওয়ের কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব এই ব্রিফিং করেন। ব্রিফিংয়ে ...

মিয়ানমার বর্বরতম নিধন অভিযান চালিয়েছে: জর্ডানের রানী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার বিশ্বের ইতিহাসের বর্বরতম জাতি নিধন করেছে। রোহিঙ্গা মুসলিম জাতিকে মিয়ানমার থেকে নিধনের জন্য পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন জর্ডানের রানী রানিয়া আবদুল্লাহ। তিনি বলেন, বিশ্বব্যাপী জাস্টিস অব ল প্রতিষ্ঠিত হলেও মিয়ানমার কোনো কিছুই মানছে না। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে বিশ্ব নের্তৃবন্দের প্রতি ...

সৈয়দ আশরাফের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে গভীর ...

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থার’ প্রতিশ্রুতি শিনজো আবের

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে আগাম সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশ (সুপার মেজরিটি) ভোট পেয়ে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের শরিক কুমেতো। আর জিতেই উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী ”পাল্টা ব্যবস্থা” নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর বিবিসির। এর আগে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষার জেরে উত্তর ...