১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৩

সদ্য সংবাদ

বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে চলমান বিচারবর্হিভূত হত্যাকান্ড, গুম, কারা হেফাজতে মৃত্যু এবং অন্যায়ভাবে নাগরিকদের গ্রেফতারের ঘটনায় আবারো উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম নিয়ে সংসদে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগের এ বিষয়টি তোলে ধরেন। সম্প্রতি বাংলাদেশে গুম-খুন প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গুমের সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক ...

ঢাকায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাজধানী ঢাকায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোপের বহনকারী বিশেষ বিমান অবতরণ করে। রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরুকেএসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২১ বার তোপধ্বনির মাধ্যমে পোপকে স্বাগত জানানো হয়। পোপ ফ্রান্সিস বিশ্বের এক দশমিক ২ বিলিয়ন রোমান ক্যাথলিকদের নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্যাথলিক বিশপ ...

চৌগাছা বিএনপির সম্পাদক ফের আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদারকে আবারো আটক করেছে পুলিশ। বুধবার রাতে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে শহরের চাউল বাজারস্থ তার নিজেস্ব বাসভবন থেকে তাকে আটক করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শামীম উদ্দিন তার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। ইউনুচ আলীর ছেলে ...

হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্তরে তারুণ্যের আর্তনাদ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে খালিয়াজুরী প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম, তারুণ্যের আর্তনাদের সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম, সমাজকর্মী জাকির হোসেন মানিক ও নাসির উদ্দিন বক্তব্য রাখেন। তারুণ্যের আর্তনাদের সভাপতি স্বাগত সরকার ...

যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে রহস্যময় নিরব ঘাতক

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  বহু বছর আগে লাতিন আমেরিকায় ঘাতক পোকার সংক্রমণ দেখা দিয়েছিল। যদিও এখন তা ইতিহাস। কিন্তু মনিষীরা বলেন, ইতিহাস বারবারই ফিরে আসে। সে কথাই সত্য হয়ে সম্ভবত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি লাতিন আমেরিকায় রহস্যময় পোকার আবির্ভাব ঘটেছে। পোকাটির কামড়ে গুরুতর অসুস্থ হয়ে টেক্সাসের হিউস্টনের বিভিন্ন হাসপাতালে অন্তত ১৭ জন ভর্তি হয়েছেন। এদের ...

হঠাৎ করেই প্রশ্ন ফাঁস বন্ধ সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রশ্ন ফাঁসের ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। আমরা যখন পড়ালেখা করেছি তখনও প্রশ্ন ফাঁসের ঘটনা ছিল। বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যম প্রচলিত থাকায় প্রশ্নফাঁস হয়তো বেড়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে প্রশ্নফাঁস না হয়। হঠাৎ করেই এই প্রশ্নফাঁস বন্ধ করা সম্ভব নয়।’ সচিবালয়ে আজ বৃহস্পতিবার পাঠ্যপুস্তক পরিমার্জিতকরণ ও উন্নয়ন বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক ...

সিপিবি কার্যালয়ে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা আধাবেলা হরতাল চলছে। হরতালে রাজধানীতে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম জানান, সকালে পুলিশ সিপিবি কার্যালয় ঘিরে ভেতরে তল্লাশি চালায়। পরে হরতালের সমর্থনে কোন মিছিল বের না করার নির্দেশ দিয়ে ১৩ জনকে আটক করে নিয়ে গেলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। পাশাপাশি সিপিবি’র অফিসে প্রবেশ ...

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী পাবনা জেলার রূপপুরে দেশের এই প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন—রোসাটামের মহাপরিচালক এলেসি লিখাচেভ এবং উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঈশ্বরদী উপজেলায় পদ্মাতীরের রূপপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। ...

বালি বিমানবন্দরে বিমান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালির বিমানবন্দর পুনরায় খুলে দেয়ার পর আজ বৃহস্পতিবার বিমান চলাচল শুরু হয়েছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে আকাশে ছাইভষ্ম ছড়িয়ে পড়ায় বিমানবন্দর চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এটি বন্ধ করে দেয়া হয়। প্রায় তিন দিন এটি বন্ধ থাকে। দ্বীপটিতে আটকে পড়া কয়েক হাজার বিদেশী পর্যটক এখন বালি ছেড়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।  খবর এএফপি’র। মাউন্ট ...

যুবলীগের সম্মেলন নিয়ে উত্তেজনা ইউএনও’র বাসাসহ একাধিক স্থানে বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সম্মেলন হবার কথা। এ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে স্থাপতি মঞ্চটি বুধবার দিবাগত রাতে আগুনে পুড়িয়ে দিয়েছে দৃবৃর্ত্তরা। পরে ভোরে সম্মেলন প্রস্তুতি কমিটি পুনরায় মঞ্চটি তৈরী করেন। এ নিয়ে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ ...