১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩২

সদ্য সংবাদ

চালের দাম ৪০ টাকার মধ্যে রাখার চেষ্টা চলছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চালের দাম ৪০ টাকার মধ্য রাখার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘অ্যাচিভিং এসজিডিস : এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এক পলিসি ডায়ালগে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শেষ ১৫ থেকে ২০ বছরের মধ্যে শুধু এই বছরেই আমরা খাদ্য সমস্যায় পড়েছি। অসময়ের বন্যার কারণে এবার ফসলের ...

থিসারা পেরেরা এবার লঙ্কান দলের অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আগামী ১০ই ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থিসারা শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই ২৮ বছর বয়সী থিসারাকেই অধিনায়ক করেছে। থিসারা এবারই প্রথম ওয়ানডে দলের অধিনায়ক হলেন। ২০১৭ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কা দলকে থিসারার আগে নেতৃত্ব দেন পৃথক ছয় জন খেলোয়াড়। এরা হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল ...

৩ ডিসেম্বর কম্বোডিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে ৩ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ফেরাতে এ সফর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরকালে নমপেনের প্রধান সড়কের নাম বঙ্গবন্ধুর নামে করা হবে। এ ছাড়া ১১টি চুক্তি ও সমঝোতা স্মারকও সই করা হবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা এক প্রেস বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন। ...

কাল মুক্তি পাচ্ছে ‘হালদা’

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) দেশের ১০০টি প্রেক্ষাগৃহে ‘হালদা’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত হালদা ৮৯টি সিনেমা হলে রিলিজ হচ্ছে বলে জানা গেছে। তথাকথিত বাণিজ্যিক ধারার বাহিরে কোন ছবির এই সংখ্যক হল পাওয়ার নজির নেই। এই চিত্র অনেকটাই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন প্রবাহের দৃশ্য দেখায়। তৌকির আহমেদ পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান। তাদের সঙ্গে ...

খালেদা জিয়ার বিরুদ্ধে খনি মামলার চার্জগঠন ২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু, মামলার দুই আসামি আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার মো. আমিনুল হকের পক্ষে হাইকোর্টে রিট আবেদন বিচারাধীন থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা। ...

ভারতে ১৪৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসায় গাফিলতি ও অনিয়মের কারণে ভারতে ১৪৬ জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতের চিকিৎসকদের শীর্ষ সংগঠন মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই) এ পদক্ষেপ নিয়েছে। এমসিআই সাময়িক বরখাস্ত চিকিৎসকদের তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এসব চিকিৎসকের নিবন্ধন এক থেকে পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়েছে। এই তালিকার শীর্ষে আছে মহারাষ্ট্র। সেখানে সাময়িক ...

আজ থেকে ইবির ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হবে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। প্রতিদিন মোট চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ১ম শিফট সকাল ৯টা থেকে ১০ টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফট দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং ৪র্থ শিফট বিকাল সাড়ে ৩টা থেকে ...

অধঃস্তন আদালতে প্রতারণা, ঘুষ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ টিআইবির

নিজস্ব প্রতিবেদক: অধঃস্তন আদালত ব্যবস্থায় সুশাসনের ঘাটতি রয়েছে। এর ফলে স্বচ্ছতার ঘাটতি, প্রতারণা ও জালিয়াতি, দায়িত্ব পালনে অবহেলা, ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ লেনদেন এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়ম হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে অধঃস্তন আদালতের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান এককভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘বাংলাদেশের অধঃস্তন আদালত ব্যবস্থা, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের ...

রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। উল্লেখ্য, আদালতে হাজির না হওয়ায় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি ...

শেখ রেহানার মেয়ে এমপি টিউলিপের বিরুদ্ধে বৃটেন জুড়ে নিন্দার ঝড়

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করায় এক বৃটিশ সাংবাদিককে হুমকি এবং অশ্রাব্য ভাষায় কথা বলে সমালোচনার ঝড় তোলেছেন যুক্তরাজ‌্যের লেবার দলীয় এমপি এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বুধবার দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবরে এ কথা বলা হয়। লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় ইরানে আটক এক বৃটিশ মহিলার পক্ষে প্রচারণা চালানোর সময় টিউলিপের সাক্ষাৎকার নিতে যান যুক্তরাজ্যের ...