১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩০

সদ্য সংবাদ

আজ সোহরাওয়ার্দীতে বক্তব্য দেবেন পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে চার দিন সফর শেষে ঢাকা সফরে এলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এর আগে ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশ সফরে এসেছিলেন। আজ শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেন পোপ ফ্রান্সিস। আর এ উপলক্ষে সাজানো হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। একই সঙ্গে সব দিক থেকে এই অনুষ্ঠানের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায় ...

আজ দেশের ২৭টি জেলায় ডিজিটাল স্মার্টকার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৭টি জেলায় ডিজিটাল জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে আজ থেকে। সিটি কর্পোরেশন এলাকার পর এবার এসব জেলায় স্মার্টকার্ড বিতরণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জুনিয়র কনসালটেন্ট কমিউনিকেশন অফিসার হোসাইন আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান ...

নিম্ন আদালতে দুর্নীতির মাত্রা উদ্বেগজনক : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: দেশে যেসব মামলা বিচারাধীন রয়েছে, তার ৮৬ শতাংশই নিম্ন আদালতে। আর এই আদালতের বিচারব্যবস্থায় দুর্নীতি হয় বলে মনে করে দেশের ৩১ শতাংশ মানুষ। ২০১৫ সালে ইউএনডিপির এক জরিপে উঠে এসেছিল এমন তথ্য। আজ বৃহস্পতিবার টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বিচারকের নাম করে, বিচারককে দিতে হবে এই ...

আবারো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আল-আমিন

স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে পড়েছিলেন পেসার আল-আমিন হোসেন। সেবার দুই দফা পরীক্ষা দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তিন বছর বাদে আবারও সেই অভিযোগের মুখে ডানহাতি এই পেসার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের ...

ডিআরইউ সভাপতি সাইফুল, সম্পাদক শুভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৬০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের সাইফুল ইসলাম। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে এটিএন বাংলার আবু দারদা যুবায়ের ৩৪৩ ও ইন্ডিপেডেন্ট পত্রিকার রফিকুল ইসলাম আজাদ ২৯৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাসস’র সৈয়দ শুকুর আলী (শুভ)। এ পদে মুরসালিন নোমানী ২৭৯, শেখ মুহাম্মদ জামাল ...

সাভারে এসআই তাহমিনার মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগমের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভার থানার সরকারি কোয়ার্টার থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে নিহত এসআই তাহমিনার বাবা আবদুস সালাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মোবারক হোসেন রাজধানীর একটি আবাসন প্রকল্পে কর্মরত ছিলেন। স্ত্রী তাহমিনা বেগম ও সন্তানদের ...

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিবেদক: বগুড়ার শেরপুরে মাটিবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৮), তার শিশুকন্যা মিম (২) ও পাশের বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান (৪০)। আহতরা ...

মিয়ানমারে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতি ডেস্ক: মিয়ানমারের মগওয়ে অঞ্চলের একটি কয়লা খনিতে অক্সিজেন সরবরাহকারী একটি পাইপ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছে। বিস্ফোরণের কারণে খনিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খনির কিছু অংশও ধসে পড়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার মগওয়ে কেন্দ্রীয় অঞ্চলের মিনবু শহরের খনিতে ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় খনির ১০০ মিটার গভীরে শ্রমিকরা ...

শনিবার থেকে এক মাসের অবকাশে নিম্ন আদালত

নিজস্ব প্রতিবেদক: আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মাসের অবকাশ শুরু হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে আবকাশকালীন এসব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম। বৃহস্পতিবার আদালত সূত্রে এ কথা জানা যায়। তবে অবকাশ চলাকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য দায়িত্ব ...

অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করার পথে ভারত

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করার পথে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির নেতৃত্বে টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে ভারত। দিল্লি টেস্ট ড্র কিংবা জিততে পারলেই টানা ৯ সিরিজ জিতবে ভারত। সেক্ষেত্রে বিরাট বাহিনী স্পর্শ করবে অস্ট্রেলিয়ার রেকর্ড। ২০০৫ থেকে ২০০৮ এরমধ্যে টানা ৯ টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের এই সফর শুরু হয়েছে ২০১৫ সালে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। এরপর থেকে টানা ৮টি ...