১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩০

সদ্য সংবাদ

১০৯ কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংসের উদ্যোগ : এনবিআর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১০৯ কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংসের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চারদিনের ধ্বংস কার্যক্রম শুরু হবে আগামী সোমবার থেকে। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ওইসব কন্টেইনারে রয়েছে কয়েকশ কোটি টাকার কমলা, আপেল, আঙ্গুর, মাছ, রসুন এবং পেঁয়াজ। আমদানিকারা এসব পণ্য ছাড় করেনি। ইতোমধ্যে এসব পণ্য খাবার অনুপযোগী হয়ে গেছে। পচা, নষ্ট ও দুর্গন্ধযুক্ত এসব ...

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আদালতে হাজির না হওয়ায় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়া এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি ...

আগামীকাল ৩১ জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন এলাকার পর এবার জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে ৩১টি জেলায় (জেলা সদর) স্মার্টকার্ড বিতরণ করা হবে। এর মধ্যে শুক্রবার সকাল ১০টায় ৭টি জেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য ...

রোহিঙ্গা ‘থাবায়’ অস্তিত্ব সংকটে সামাজিক বনায়ন

নিজস্ব প্রতিবেদক: খাদ্যসহ অন্যান্য ত্রাণ পেলেও রান্নাবান্নার কোনো জ্বালানি না পাওয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে চাহিদা মেটাচ্ছে রোহিঙ্গারা। ফলে উজাড় হচ্ছে শত শত একর বনভ’মির গাছগাছালি। মিয়ানমার সেনাদের দমন-নিপীড়নের শিকার হয়ে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে। ৫ হাজার একর বনভূমি দখল করে বস্তি গড়ে তুলেছে তারা। সর্বস্ব হারানো এসব রোহিঙ্গার জীবনধারণের জন্য বিভিন্ন সরকার-বেসরকারি ...

বাংলাদেশ উৎপাদনমুখী শিল্পায়নের প্রাণকেন্দ্র : শিল্পমন্ত্রী

শিল্প ও বাণিজ্য ডেস্ক: এশিয়ার অর্থনীতির চালিকাশক্তি চীন, ভারত ও আশিয়ান অঞ্চলের দেশগুলোর কেন্দ্রবিন্দুতে অবস্থিত বাংলাদেশ বর্তমানে উৎপাদনমুখী শিল্পায়নের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ভারতের টাইমস গ্রুপ আয়োজিত ইকোনমিক টাইমস এশিয়া ব্যবসায়ী সম্মেলনে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যদের মধ্যে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও ...

সময় নিচ্ছে শীতবুড়ি

নিজস্ব প্রতিবেদক: নভেম্বর পেরিয়ে গেছে। ঋতুর হিসাবে হেমন্তও শেষ হওয়ার পথে। কিন্তু শীতের দেখা নেই রাজধানী ঢাকায়। আবহাওয়া অফিসের তথ্যমতে শীতবুড়ি নেমে আসতে আরও কদিন সময় লাগবে। যদিও আমাদের দেশের আবহাওয়ায় স্বাভাবিকভাবে ডিসেম্বরের মাঝামাঝিতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর‌্যন্ত শীত অনুভূত হয়। তবে নভেম্বর থেকে কিছুটা শীত অনুভূত হতে শুরু করে। কিন্তু এবার নভেম্বরের শেষে এসেও দেশের অনেক স্থানে শীতের তীব্রতা ...

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেট রেলস্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি এই দুর্ঘটনায় পড়ে। এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ। আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে ...

আজ জাতীয় আয়কর দিবস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় আয়কর দিবস আজ। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপনের কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রাজধানীর কাকরাইল রাজস্ব ভবন থেকে আয়কর দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর উদ্বোধন করবেন। এসময় অর্থ ও পরিকল্পনা ...

আজ স্যার জগদীশ চন্দ্র বসুর ১৫৯তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশশাসিত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন আশ্চর্যজনক যন্ত্র আবিষ্কার করে বিশ্বে হইচই ফেলে দেয়া বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ১৫৯তম জন্মদিন আজ। ১৮৫৮ সালে ৩০ নভেম্বর ময়মনসিংহ শহরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। জগদীশ চন্দ্র বসুর বাবার নাম ভগবান চন্দ্র বসু। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাবার চাকরির সুবাদে জগদীশ ছেলেবেলার বেশির ভাগ সময় কাটিয়েছেন ফরিদপুরে। ১১ বছর বয়সে ১৮৬৯ সালে ...

আবারও ঢাকাকে হারিয়ে শীর্ষে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ঢাকা পর্বে দুই দলের সাক্ষাতে জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম পর্বে এসে জয়ের কাছে থেকে ঘুরে গেল ঢাকা ডায়নামাইটস। কুমিল্লার দেয়া ১৬৮ রানের জবাবে ২০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলতে পারে সাকিব আল হাসানের দল। ১২ রানের হার মেনে নিতে হলো তাদের। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে বিপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে ...