১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৪

সদ্য সংবাদ

চাঁদপুরে আশ্রয়ন প্রকল্প অনিয়মের কারণে তালাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামে ভূমিহীনদের আবাসনের জন্যে সরকারের নির্মাণ করা গাজীপুর আশ্রয়ন প্রকল্পের ঘর বা কক্ষ বরাদ্দ নিয়ে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিজন থেকে ঘর বরাদ্দের জন্যে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সরেজমিন পরিদর্শন ...

সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। এ উপলক্ষে আগামী রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৯০৫ সালের এ দিনে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম আতাউর ...

তুরস্কের প্রধানমন্ত্রী আসছেন ১৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ ডিসেম্বর দু’দিনের সফরে ঢাকা আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সফরে বিনালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্নিষ্ট বিষয় ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে।  এরআগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ...

শাহজালাল বিমানবন্দরে ২৬৬ কার্টন সিগারেটসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ব্ল্যাক ব্যান্ডের ২৬৬ কার্টন সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ দাউম (৩৫)। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল বুধবার রাত ৯টার দিকে সিগারেটসহ ওই যাত্রীকে আটক করে। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে কুয়ালালামপুর-ঢাকাগামী ...

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কম্বোডিয়ায় সরকারি সফরের ওপর আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন। ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে’ বলে প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বুধবার জানান। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে শেখ হাসিনা গত ৩ থেকে ৫ ডিসেম্বর তিনদিনের দেশ সফর করেন।

নব্য জেএমবির সামরিক প্রধানসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধান বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টারকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার তিন সহযোগীও গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, নব্য জেএমবির শুরা সদস্য দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার মিস্ত্রি, সক্রিয় সদস্য আলমগির ওরফে আরিফ, সক্রিয় সদস্য আফজাল ওরফে লিমন। বুধবার রাত ১টার দিকে তাদেরকে বগুড়ার মোকামতলা বাজারের পাশ থেকে গ্রেপ্তার করে পুলিশ। ...

সাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৪ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী ...

৮ কোটি টাকার সম্পত্তিতে ৬১৮ কোটি টাকা ব্যাংক ঋণ

নিজস্ব প্রতিবেদক: ‘মাদারীপুর টেক্সটাইল এন্ড স্পিনিং মিলস’টির ৮ কোটি টাকার সম্পত্তির বিপরীতে ৬১৮ কোটি টাকা ব্যাংক ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। এই ঋণ প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকলেও ব্যাংকটির কর্তাব্যক্তিরা বলছেন, সরকারের অনুমতিতে ওই ঋণ দেওয়া হয়েছে। তবে সরকারের পাট ও প্রতিমন্ত্রী মির্জা আজম  বলেন, ঋণ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ব্যাংকের বিষয়। বর্তমানে মিল মালিক ঋণের কোনো কিস্তির টাকা পরিশোধ না ...

রংপুর সিটি নির্বাচনে সেনা চাইল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি এ নেতা অভিযোগ করেন, রসিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীকে নানাভাবে হয়রানি করছেন। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করা ...

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৭ শতাধিক যাত্রীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: বিনা টিকেটে ট্রেনভ্রমণের দায়ে গাজীপুরে সাত শতাধিক যাত্রীকে অর্থদন্ড করেছে রেল কর্তৃপক্ষ। ৬ ডিসেম্বর বুধবার দিনব্যাপী জয়দেবপুর জংশন দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রেন থামিয়ে ব্লক চেক দেয়া হয়। রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) সরদার শাহাদাত আলী সাংবাদিকদের জানান, বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৭০৩ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ এক লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে। ...