নিজস্ব প্রতিবেদক: এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। ...
সদ্য সংবাদ
বিপিএলে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ কাল
স্পোর্টস ডেস্ক: আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ। দিনের প্রথম ম্যাচটি হবে এলিমিনেটরের। সেখানে মুখোমুখি হবে লিগ পর্বে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থস্থান পাওয়া যথাক্রমে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যা ৭টায় দিনের অন্য ম্যাচে, অর্থাৎ প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ...
ঢাবি অধিভুক্ত ৭ কলেজে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ও পাস কোর্সের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।বিজ্ঞান ইউনিটে ৮ হাজার ৬শ’টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা প্রায় ২৭ হাজার ১২৬ জন। এই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ২৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- ইডেন ...
আইসিসির টেস্ট অলরাউন্ডার তালিকার শীর্ষেই সাকিব
স্পোর্টস ডেস্ক: আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান শীর্ষেই রয়েছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক দুই ধাপ এগিয়ে দুইয়ে ওঠে এসেছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট যথারীতি ৪৩৮। দিল্লি টেস্ট থেকে ১ রেটিং পাওয়ায় দুই নম্বরে থাকা জাদেজার পয়েন্ট ৪১৫। রবিচন্দ্রন অশ্বিন (৩৬৯) একধাপ পিছিয়ে চারে নেমে গেছেন। বেন স্টোকস (৩৮০) একধাপ এগিয়ে ওঠে ...
ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ আফগানিস্তানের শাহজাদ
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের তারকা খেলোয়াড় মোহাম্মদ শাহজাদ ডোপ কেলেঙ্কারির দায়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করে অ্যান্টি-ডোপিং কোড আইন অমান্য করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে। বৃহস্পতিবার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আগামী ১২ মাস সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন ...
বিসিআইএম করিডোর নির্মাণে চীনের সহযোগিতা চাই’
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার ইকোনমিক করিডোর নির্মাণের জন্য মিয়ানমারকে সহযোগিতা করতে রাজী করানোর জন্য চীনের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ সহযোগিতা চান। আওয়ামী লীগের আমন্ত্রণে চীনের এ প্রতিনিধিদল বাংলাদেশে তিন দিনের সরকারি সফরে রয়েছে। চীনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ...
ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস
স্পোর্টস ডেস্ক: ব্রিস্টলে এক যুবককে প্রহার করে পুলিশি তদন্তের মধ্যে পড়েছেন বেন স্টোকস। তাই ইংল্যান্ডের অ্যাশেজ দলে থাকলেও তাই অস্ট্রেলিয়াতে যেতে পারেননি তিনি। এরই মধ্যে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। আগামী ১৪ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার ঘোষিত ১৬ জনের ওয়ানডে দলে রাখা হয়েছে স্টোকসকে। দলে থাকলেও পুলিশি ...
চীনে আছড়ে পড়েছে ভারতের ড্রোন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন চীনের আকাশসীমায় ঢুকে ভূপাতিত হয়েছে বলে চীনের সংবাদ মাধ্যম বলছে। চীনের পশ্চিমাঞ্চলীয় হুমকি মোকাবিলা ব্যুরোর কর্মকর্তা হাঙ শুইলি সেদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি এই ঘটনা ঘটেছে। তবে তারিখ বা স্থানের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নি। সিনহুয়া বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ”ভারত চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।” দেশের নিরাপত্তা নিশ্চিত করার ...
বাসের ভাড়া কমল, তবে অনিয়ম কমেনি
নিজস্ব প্রতিবেদক: ঢাকার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ স্থাপনকারী কুড়িল-পূর্বাচল এক্সপ্রেস সড়কে চালু হওয়া বাসের ভাড়া কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। তবে এবারও তারা সরকার-নির্ধারিত ভাড়ার হার মানেনি। ৩০০ ফুট নামে পরিচিত সড়কে বিআরটিসির বাস সেবা চালু এবং ভাড়া নিয়ে অনিয়মের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই গতকাল ভাড়া কমায় বিআরটিসি। বিআরটিসি নতুন করে এই পথে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ ...
রাজশাহী আইএইচটির ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
রাজশাহী প্রতিনিধি: ছাত্রীদের ওপরে হামলার ঘটনায় ছাত্রলীগের রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখার চার নেতাকে গতকাল বুধবার রাতেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই শাখার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বহিষ্কৃত চার নেতা হলেন ছাত্রলীগের আইএইচটি শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি মিজানুর রহমান ও ফয়সাল আহমেদ। রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর