নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার যদি নিজেদের অধীনে নির্বাচন করতে যায় তাহলে নিজেদের কবর নিজেরাই রচনা করবে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। কারণ ওই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কোনও মানেই থাকবে না। শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রুহুল কবির ...
সদ্য সংবাদ
গেইল ঝড়ে উড়ে গেল খুলনা
স্পোর্টস ডেস্ক: বিপিএলের এলিমিনেটর ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের সুবাদে খুলনা টাইটান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে রংপুর রাইডার্স। শুক্রবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। টস হেরে ব্যাট করতে নেমে খুলনা ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের ...
ইবির ভর্তি পরীক্ষায় ২ ঢাবি শিক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই প্রক্সিবাজকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত দুই শিক্ষার্থীর নাম কাজী ফেরদৌস হাসান জয় এবং সাব্বির রহমান। শুক্রবার সকাল ৯টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী ফেরদৌস হাসান জয় নাটোরের জিউ পাড়ার ফিরোজ আহমেদের ...
শাকিব-অপুর সংসার রক্ষার্থে ডিএনসিসি’র হস্তক্ষেপ
বিনোদন ডেস্ক: শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ ঠেকাতে সালিশি বৈঠক বসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগর কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই বৈঠকে তাদের সংসার রক্ষার শেষ চেষ্টা থাকবে। সালিশের জন্য খুব শিগগিরই শাকিব খানের কাছে বিয়ের কাবিননামা চেয়ে নোটিশ পাঠাবে ডিএনসিসি। নোটিশ হাতে পৌঁছানোর পর দুই তারকার পরিবারের অভিভাবকদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসবে কর্মকর্তারা। ...
জেরুজালেমে ১৪ হাজার বসতি নির্মাণ করবে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পরপরই ইসরায়েলের নির্মাণ এবং আবাসন মন্ত্রী যুভ গালান জেরুজালেমে ১৪ হাজার হাউজিং ইউনিট নির্মাণের পরিকল্পনা ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার হাহাদাসটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। বুধবার এক ঘোষণায় ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেন ট্রাম্প। তার এমন ঘোষণায় ফিলিস্তিনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের পতাকা ...
বুধবার মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজত ইসলাম
দৈনিক দেশজনতা ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (৮ ডিসেম্বর) জুমার নামাযের পর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী। কাসেমি বলেন, যতদিন ...
রংপুরকে ১৬৮ রানের লক্ষ্য দিলো খুলনা
স্পোর্টস ডেস্ক: বিপিএলের এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে যে দল হারবে, টুর্নামেন্ট শেষ হয়ে যাবে তাদেরই। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে রংপুর রাইডার্সকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৬ উইকেটে ১৬৭ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে পড়ে খুলনা টাইটানস। প্রথম দিকে রান তুলতে খুলনার ব্যাটসম্যানদেরা কিছুটা বেগ পেতে ...
ফয়ার সার্ভিস-থানাসহ কয়েক লাখ ফোন বিকল
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রাজধানীতে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের একটি ‘কোর ক্যাবল’ কাটা পড়েছে। এতে দেশের কয়েক লাখ ফোন বিকল হয়ে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। বিকল হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা সংস্থার ফোনও। বৃহস্পতিবার রাতে টেলিফোনের কোর ক্যাবলটি কাটা পড়ে। এ সময় মগবাজারের দিলু রোডে সিটি কর্পোরেশনের সংস্কারকাজ চলছিল। এ ঘটনার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করছে বিটিসিএল। বিটিসিএলের ...
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
দৈনিক দেশজনতা ডেস্ক: মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ইসলামি সংগঠনগুলোর নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ...
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাইনী ও অবস সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ২৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন এবং সংস্থার ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় স্থানীয় গ্রান্ড সুলতান রিসোর্টে অনুষ্ঠিত সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন। ওজিএসবির চেয়ারপার্সন ডা. লায়লা আরজুমান বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর