১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩১

সদ্য সংবাদ

ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রয়েছে। ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশন এলাকায় জামালপুরগামী তেলবাহী একটি ট্রেন লাইনচূত হওয়ায় এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। শনিবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম জানান, সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ৯৯১ ট্যাঙ্ক স্পেশাল ট্রেনটি জামালপুরের পাওয়ার প্ল্যান্টের অভিমুখে যাত্রা করে। পরে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশনে যাওয়ার পর ...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রবিবার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে শামসুদ্দিন দিদার এ বিষয়ে কিছু জানাননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে কম্বোডিয়া থেকে ফেরার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে ...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমুলক নির্বাচন দেখতে চায় ইইউ

নিজস্ব প্রতিবেদক: একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমুলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)। একটি গণতান্ত্রিক নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড অসুসরণ করে আগামীতে এমন একটি নির্বাচন চায় তারা। এক বিবৃতিতে এ কথা বলেছে ইউরোপীয়ান ইউনিয়ন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের অধিকার রক্ষার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে তারা। বর্তমানে ২৮ ...

দুর্নীতিবাজরা সীমা ছাড়িয়ে গেছে : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সমাজে দুর্নীতিবাজ শকুনের উৎপত্তি ঘটেছে। এসব শকুনদের উৎখাত করতে চাই। দুর্নীতিবাজরা সীমা ছাড়িয়ে গেছে। তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার এখনই সময়। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিবাজরা ব্যাংক লুট করছে, সরকারি কাজে ঘুষ নিচ্ছে, ব্যবসা-বাণিজ্যে অনৈতিক কাজ করছে, ...

শতাধিক রোহিঙ্গা এইডসে আক্রান্ত, একজনের মৃত্যু

কায়সার হামিদ মানিক,উখিয়া: মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের উখিয়া-টেকনাফের ১২ অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুরা শীতের শুরুতে ঠান্তাজনিত রোগসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে পড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এইচআইভি এইডসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে শতাধিক। এর মধ্যে মারা গেছে একজন। ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছে ৬৫ জন এবং বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছে ৫ রোহিঙ্গা শিশু। সরেজমিন দেখা গেছে, ...

রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষিজীবীরা

কায়সার হামিদ মানিক,উখিয়া: কৃষি আর বনায়নের জমি রোহিঙ্গা ক্যাম্পে চলে যাওয়ায় সবজি আর পানের বরজের উৎপাদন কমেছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। এছাড়া জমিতে মানব বর্জ্য চলে আসায় অনেক কৃষক গোলায় ধান তুলতে পারছেন না। যাদের কৃষি ঋণ আছে তাদের অবস্থা আরো করুণ। কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হলেও নীরব প্রশাসন। উখিয়ার শুরু থেকে মিয়ানমান সীমান্ত পর্যন্ত কৃষকদের গল্প একই।রোহিঙ্গা ক্যাম্পগুলোর ...

ঢাবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ২০তম আন্তর্জাতিক গণিত সম্মেলন আজ শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।  বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ইউজিসির ...

জাপানের শিন্টো মন্দিরে হামলা: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানীর টোকিওর টোমিওকা হাচিমাংগু মন্দিরে পারিবারিক দ্বন্দ্বের জেরে সামুরাই তলোয়ার ও ছুরি নিয়ে হামলায় ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার হামলাকারী শিন্টো মন্দিরটির প্রধান পুরোহিত ও তার বোন নাগাকো টোমিওকাকে হত্যা করে। পরবর্তীতে শিগেনাগা নামের ওই ব্যক্তি হামলায় তার সহযোগী ও প্রেমিকাকে হত্যা করে, সে নিজেও আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা সামুরাই তলোয়ার ও ছুরি উদ্ধার করা হয়েছে। ...

বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং রুহের মাগফিরাত কামনা করে এক বাণীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এদেশের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন এদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি তার নিজ জীবনের বাস্তবতার মধ্যে উপলব্ধি করেছিলেন সমাজে নারীর পশ্চাদপদ অবস্থান। উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা ...

বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ফলে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল। তিনি বলেন, ‘নারী উন্নয়নের স্বীকৃতি হিসেবে আমরা জাতিসংঘের ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম প্রদত্ত ‘এজেন্ট অভ্ চেঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জন করেছি। নারী ও কন্যাশিশুর সাক্ষরতা ও শিক্ষা প্রসারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো আমাকে ‘শান্তিবৃক্ষ’ স্মারক পুরস্কারে ভূষিত করেছে।’ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়ক ধরে ...