৬ই মার্চ, ২০২৬ ইং | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৩৮

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রবিবার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে শামসুদ্দিন দিদার এ বিষয়ে কিছু জানাননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে কম্বোডিয়া থেকে ফেরার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে সহায়ক সরকার ও বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচের ব্যাপারে আলোচনা হতে পারে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ