১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৯

সদ্য সংবাদ

সাগরে নিম্নচাপ: বৃষ্টি ঝরবে সারা দিন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আজ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে সারা দেশেই সকাল থেকে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার রাত ৬টার দিকে এটি লঘুচাপে পরিণত হয়। এর প্রভাবে আজ সারা দেশে সারা দিন বৃষ্টি হবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজও দেশের বন্দরগুলো ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি হয়তো আজ দুপুরের ...

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে নাফনদী সংলগ্ন উপজেলার সাবরাং ইউনিয়নের কবির প্রজেক্ট নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবি-২ ব্যাটালিয়নের একটি দল আওতাধীন সাবরাং ইউনিয়নের কবির প্রজেক্ট ...

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক: ইতালিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার ইতালির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের প্রায় ৬শ’ মিটারের মধ্যে আলঘেরোতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ২৯ অপর বাংলাদেশির বয়স ৩৯ বছর। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশি কাজ শেষে মালিকের গাড়িতে বাসায় ফিরছিলেন। দেশটির সারদেনিয়া ...

মেধা বিকাশে কোচিং বাণিজ্য বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : মেধার বিকাশ ঘটাতে এবং শিক্ষা ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে অবিভাবক ঐক্য ফোরাম। শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দূর করা ও আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে অবিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি ...

পেঁয়াজের দাম বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক : কোনোভাবেই কমছে না পেঁয়াজের দাম। স্থিতিশীলও থাকছে না, বরং বাড়ছেই। বলতে গেলে প্রতিদিনই দাম বাড়ছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম সর্বোচ্চ ৯০ টাকা থাকলেও এ সপ্তাহে দেশি পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে (খুচরা) ১২৫ থেকে ১৩০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজি ৩৫ থেকে ৪০ টাকা দাম বেড়েছে। যেখানে মাত্র তিনমাস আগেও দেশি পেঁয়াজের দাম ছিল মাত্র ২৫ থেকে ৩০ টাকা। ...

বঙ্গবন্ধুর সংবিধানে নির্বাচন হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর সবার মতো বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। তাদের নির্বাচনে আনতে নতুন কোনো আইন করা হবে না। আইনমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালের ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে যে সংবিধান আমাদের দিয়ে গেছেন, সেই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর ...

লন্ডনকে অামেরিকার রাজধানী ঘোষণা করুন : জেরেমি ক্ল্যার্কসন

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানীর স্বীকৃতির জবাবে লন্ডনকে যুক্তরাষ্ট্রের রাজধানী ঘোষণা দিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাবেক সাংবাদিক জেরেমি ক্ল্যার্কসন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিবিসির টেলিভিশন শো ‘টপ গিয়ার’র সাবেক এ উপস্থাপক ফিলিস্তিনিদের প্রতি ওই আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত জেরুজালেম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে তিনি ওই টুইট করেন। ক্ল্যার্কসন ...

টেকনাফে মাদক ধ্বংস ২২১ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে ২২১ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের ১৩ প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার দুপুরে টেকনাফ-২ বিজিবি সদর দফতর প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। গত ৪ এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে মালিকবিহীন জব্দকৃত ১২ প্রকারের ২২০ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং এক কোটি ১৫ লাখ ...

দেশের মানুষের মানবাধিকার শূন্যের নিচে : বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষের মানবাধিকার বর্তমানে শূন্যের নিচে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দেশে শুধুমাত্র বিরোধী দলের নেতাকর্মীই নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোই নিরাপত্তা নেই। এদের অধিকাংশই গুম, গুপ্তহত্যা এবং বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছেন। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই বিরোধী দলের নেতাকর্মী ছাড়াও রাজনৈতিক বিশ্লেষক, টক শো আলোচকদের বিরুদ্ধেও ...

গোলাপগঞ্জে সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সম্পন্ন

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি: গোলাপগঞ্জের ৫নং বুধবারী বাজার ইউনিয়নের সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সম্পন্ন। গতকাল ০৮ ডিসেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় বুধবারী বাজার ইউপি সংলগ্ন মাঠে রেজাউল কবির রেজা সভাপত্বিতে, জাহেদ আহমদ মান্না ও মোঃ দুলাল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ...