নিজস্ব প্রতিবেদক: ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মুন্সিগঞ্জ সড়কে ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় ব্রিজের নির্মাণ কাজ করার সময় রাস্তা ধসে পড়ায় শনিবার রাত আড়াইটা থেকে যানচলাচল বন্ধ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে প্রায় ১০ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রোববার দুপুর একটার মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। ট্রাক চালক আমিনুল ...
সদ্য সংবাদ
রোহিঙ্গা সংকট মানবাধিকার পরিস্থিতিকে ঝুঁকিতে ফেলেছে
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মানবাধিকার রক্ষায় একটি সার্বজনীন ঘোষণায় স্বাক্ষরের ৭০ বছর পর এসে রোহিঙ্গা সংকট মানবাধিকার পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইইউ আজ শনিবার এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় স্বাক্ষরের প্রায় ৭০ বছর পর মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের সাম্প্রতিক ঘটনা বিশ্বকে পুনরায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই স্মরণ করিয়ে দিচ্ছে ...
বৃষ্টির কারণে ভোগান্তিতে রোহিঙ্গারা
উখিয়া প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিন্মচাপের প্রভাবে শনি ও রবিবারের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছে রোহিঙ্গারা। বৃষ্টি ও ঠাণ্ডা বাতাসের কারণে রোহিঙ্গা শিশুরা কাহিল হয়ে পড়েছে। বেড়েছে বিভিন্ন রোগ-বালাই। সর্দি, কাশি, হাঁচিসহ সংক্রামক ব্যধিতে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হলেও ঘরের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বৃষ্টির কারণে রোহিঙ্গাদের ক্যাম্পে রাস্তা-ঘাট কাদায় একাকার হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। উখিয়া উপজেলা স্বাস্থ্য ...
দিল্লির দূষণ নিয়ে চিন্তিত আইসিসি
স্পোর্টস ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দিল্লি টেস্টে দূষণ রোধে মাঠে ক্রিকেটারদের মাস্ক পরে নামা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। আর তারই জের ধরে এবার এই সমস্যা নিয়ে ভাবতে শুরু করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি টেস্টে দূষণের খবর আইসিসির কাছে পৌঁছেছে এবং মেডিক্যাল কমিটিকে বিষয়টি দেখার নির্দেশও দেওয়া হয়েছে। যাতে ফেব্রুয়ারির মিটিংয়ে ...
নির্বাচন অবাধ করার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন অবাধ করার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের ওপর। নির্বাচনী কর্মকর্তারা আপনাদের সাহায্য ও সহযোগিতার ওপর নির্ভরশীল। এর বাইরে কোনো কিছু নেই। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক সভায় সিইসি এসব কথা বলেন। সভায় চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, ...
চীন-নেপাল রেলপথ: উদ্বিগ্ন ভারত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের জাতীয় রেলওয়ে প্রশাসনের উপপরিচালক জেং জিয়ানের নেতৃত্বে ২৩ সদস্যের দলটি মাঠপর্যায়ে গিরং, পোখারা ও লুম্বিনি সফর করে ১০ নভেম্বর নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী নেপালি রেলওয়ে মুখপাত্র প্রকাশ ভক্ত উপাধ্যায় বলেছেন, চীনা দলটি ভৌগোলিক বিষয়সহ অনেক কারিগরি সমস্যার সমাধান দিয়েছে। বিশেষ করে ২০১৫ সালের মতো ভূমিকম্প যদি আবার হয়, কিংবা ...
প্রধানমন্ত্রী ফ্রান্স যাচ্ছেন সোমবার
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। এছাড়া আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটে অংশ নিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোববার সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য দেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল ...
কালিয়াকৈরে মাহমুদ জিন্স লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় শনিবার সকালে মাহমুদ জিন্স লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানায় বেতন বৃদ্ধিতে বৈষম্য এবং শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কারখানার সিনিয়র ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) রফিকুল ইসলামের স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। কারখানা শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় প্রতিবছর শ্রমিকদের বেতন বৃদ্ধি করা ...
ইবির ‘সি’ ইউনিটে ৮০টি প্রশ্নপত্রের পুনরাবৃত্তি
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্নের পুনারাবৃত্তি নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। একই সঙ্গে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়েও তদন্ত কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত ৫ ডিসেম্বর (মঙ্গলবার) মানবিক ও সামাজিক বিজ্ঞান ...
জেরুজালেম হবে ইসরাইলের কবরস্থান: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, জেরুজালেমস্থ পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর ইহুদিবাদী ইসরাইলের জন্য কবরস্থানে পরিণত হবে। রাজধানী তেহরানে আইআরজিসি’র সদস্যদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেনারেল জাফারি বলেন, পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, ইসরাইল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর