৩১শে মে, ২০২৬ ইং | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০০

প্রধানমন্ত্রী ফ্রান্স যাচ্ছেন সোমবার

নিজস্ব প্রতিবেদক:

তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। এছাড়া আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটে অংশ নিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোববার সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য দেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ