১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৫০

সদ্য সংবাদ

সুনামগঞ্জে ১০৭ বোতল মদ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়েরগড় সীমান্ত থেকে ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, বুধবার ভোরে লাউয়েরগড় সীমান্ত পিলার ১ হাজার ২০৫ এমপি-এর কাছ থেকে ১০৭ বোতল ভারতীয় অফিসার চয়েস ব্যান্ডের মদ জব্দ ...

দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন ...

নির্বাচন ভালো, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোন পরিকল্পনা নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল হুদা বলেছেন, নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোন সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে হয়রানী করার জন্য কোথাও কোন অভিযান করা হচ্ছে না। রংপুর সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে। সুষ্ঠু হবে। গ্রহনযোগ্য হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের ...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি কি করেননি এই বছর? টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই এক হাজারের বেশি রান সংগ্রহ করেছেন ভারতীয় ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে টানা ৯টি টেস্ট সিরিজ জেতানোর রেকর্ডও স্পর্শ করিয়েছেন ভারত দলকে। কোহলি সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজেও খেলেছেন দুর্দান্ত। দারুণ ধারাবাহিক অবশ্য বছর জুড়েই। সেই সব পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উঠে এসেছেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে। ওয়ানডে ও টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই ...

ট্রাম্পের ঘোষণার পর রাস্তায় নেমে পড়েছেন শত শত তুর্কি

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিরুদ্ধে তুরস্কের রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার তীব্র নিন্দা ও সমালোচনা করেন। দুই শহরের বিক্ষোভই শান্তিপূর্ণ ছিল তবে বিক্ষুব্ধ জনতা কোথাও কোথাও আগুন ধরিয়ে প্রতিবাদ করেন এবং ইসরাইলের পতাকা পোড়ান। বিক্ষোভকারীদের অনেকের হাতে তুরস্কের পতাকা ও নানা রকম ফেস্টুন ...

আর কত কঠোর হবেন: কাদেরকে ফারুক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বিরুদ্ধে সরকারের পক্ষে আর কতটা কঠোর হওয়া সম্ভব, সে প্রশ্ন রেখেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক। বিএনপি সহিংসতা করলে কঠোর হাতে মোকাবেলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হুঁশিয়ারির জবাবে এ কথা বলেন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী চালক সংগ্রাম দলের’ এক মানববন্ধনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। গত মঙ্গলবার সচিবালয় এলাকায় ছাত্রদলের ...

নাইকোর হাইকোর্টের রায় নিয়ে শুনানি ১১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: গ্যাস উৎপাদন ও সরবরাহে নাইকোর সঙ্গে বাপেক্সের চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের শুনানি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে শুনানি শেষে আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত ২৪ আগস্ট গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে ...

রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূল বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রস্তাব পাশ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রথম ধাপ অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তারা রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে মিয়ানমারের বিরুদ্ধে। বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব দেশটির প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ কণ্ঠ ভোটে পাশ হয়েছে। মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে এটিকে প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। এটি কার্যকর করা হলে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে ...

জেরুজালেমকে রাজধানী ঘোষণায় বিশ্ব নেতাদের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, এটা হলো গভীর হতাশার একটি মুহূর্ত। দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কোনো সহায়ক হবে না। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বিক্ষোভ ...

জাতিসংঘ-ইইউ’র ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। রয়টার্সের এক খবরে জানানো হয়েছে, আরব দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের তরফ থেকে তার ঘোষণা প্রত্যাখ্যান করা হয়েছে। ...