নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া সরকার পাড়া এলাকায় আব্দুল মোতালেব (৬৫) নামে মসজিদের এক নিরাপত্তা কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মোতালেব ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাঘতাবাজার এলাকার তমিজ উদ্দিন ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, ভোগড়া সরকার পাড়া এলাকায় সাইদুর রহমানের বাড়িতে ভাড়া থেকে একটি মসজিদে নিরাপত্তা কর্মী হিসেবে ...
সদ্য সংবাদ
বিতর্কিত ডোকলামের কাছে ফের রাস্তা বানাচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত ডোকলাম অঞ্চলের কাছেই ফের একাধিক রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে চীন। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এমনটিই দাবি করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে। গত দু’মাস ধরে ওই কাজ চলছে। তবে এ নিয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে এই ডোকলাম নিয়ে ভারত-চীনের মধ্যে সম্পর্ক তলানীতে এসে পৌছায়। পর্যবেক্ষক মহল মনে ...
ঢাবির প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রেস কর্মচারীসহ আটক ১০
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সংশ্লিষ্ট প্রেস কর্মচারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ১০ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শারমিন জাহান। সকাল সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
পাঁচ কোটি টাকার গাড়ি উপহার পাচ্ছেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করা মানেই বিপিএল শিরোপা। এটি যেন একটি রীতিতে পরিণত হয়ে গিয়েছে। পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতে সেটি প্রমাণ করেছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি। আগে ঢাকা ও কুমিল্লাকে চ্যাম্পিয়ন করার পর এবার রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন মাশরাফি বিন মুর্তজা। জানা গেছে, শিরোপা জেতার পর বড় অঙ্কের বোনাস সহ পাঁচ কোটি টাকা মূল্যের গাড়ি উপহার ...
ইয়েমেনে বিমান হামলায় নিহত ৩৫
নিজস্ব প্রতিবেদক: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও ২০ জন। বুধবার রাজধানী সানায় বেশ কয়েকবার হামলা চালানো হয়। হুতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যেই অনেকের মৃতদেহই ধ্বংসস্তুপের ...
ফ্রিডম অব ডাবলিন অ্যাওয়ার্ড হারাচ্ছেন সু চি
আন্তর্জাতিক ডেস্ক: এবার ফ্রিডম অব ডাবলিন অ্যাওয়ার্ড হারাচ্ছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। শান্তিতে নোবেল জয়ী এই নেত্রীকে দেয়া সম্মাননা প্রত্যাহার করে নিতে ইতোমধ্যেই ভোট দিয়েছেন ডাবলিনের কাউন্সিলররা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের ঘটনায় সু চির নীরব অবস্থান এবং সেনাবাহিনীর প্রতি তার সমর্থনকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। খবর দ্য ...
ফারমার্স ব্যাংকে অনিয়ম : চেয়ারম্যানকে দায়ী করলেন এমডি
নিজস্ব প্রতিবেদক: কার্যক্রমের শুরু থেকেই অনিয়ম-দুর্নীতি ও আগ্রাসী ব্যাংকিংয়ে জড়িয়ে পড়ে রাজনৈতিকভাবে অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংক। পরিচালকদের ঋণ ভাগাভাগিতে চলে অসুস্থ প্রতিযোগিতা। ফলে বাড়তে থাকে খেলাপি ঋণ। তারল্য সংকটের পাশাপাশি মূলধন ঘাটতি হওয়ায় দুরবস্থায় পড়েছে ব্যাংকটি। এসব অনিয়মের পেছনে দায়ী খোদ ব্যাংকটির সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ন্যূনতম কাজের স্বাধীনতা দেয়নি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। এমনটাই অভিযোগ করলেন ...
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে সোনালী ব্যাংকের রিট
নিজস্ব প্রতিবেদক: ঋণ খেলাপির অভিযোগ এনে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে রিট করা হয়েছে। সোনালী ব্যাংকের পক্ষে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। বুধবার দায়ের করা হলেও রিটের বিষয়টি আজ জানা গেল। হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ বৃহস্পতিবার দুপুরে ...
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের উষালগ্নে নৃশংসভাবে হত্যা করা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ শ্রদ্ধা জানান। এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ...
লড়াই করছি, বিজয় হবেই : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা লড়াই করছি, এই লড়াইয়ে আমাদের বিজয় হবেই। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত ৪৬ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমরা স্বপ্ন দেখেছি, সেই গণতন্ত্র আজ হারিয়ে গিয়েছে। গণতন্ত্র আজ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর