১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৬

সদ্য সংবাদ

রোহিঙ্গাদের জন্য ১৪ মিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র ১৪ দশমিক ৫ মিলিয়ন ডলার (প্রতি ডলার ৮২ টাকা হিসেবে প্রায় ১১৯ কোটি টাকা) অনুদান দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। তিনি বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সেবায় বাংলাদেশের সঙ্গে থাকতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি ...

বিদেশেও প্রশংসিত তৌকীরের ‘হালদা’

বিনোদন ডেস্ক: দেশের পর বিদেশেও প্রশংসিত হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। গত ১ ডিসেম্বর দেশের ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সম্প্রতি কানাডা, আমেরিকা ও আরব আমিরাতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। বিদেশেও ছবিটি প্রশংসিত হয়েছে। দর্শকপ্রিয়তা পাওয়ায় কানাডার প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি চলছে। ‘হালদা’র বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো। এর প্রধান নির্বাহী সৈকত সালাউদ্দিন বৃহস্পতিবার জানান, কানাডায় ...

গুগল ট্রেন্ডিংয়ে পিপল তালিকায় শাকিবের পরেই মোশাররফ করিম

বিনোদন ডেস্ক: নিজ অভিনয় দক্ষতা দিয়ে দুজনেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার গুগল ট্রেন্ডিংয়ের প্রকাশিত বার্ষিক অনুসন্ধান প্রতিবেদনেও শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন শাকিব খান ও মোশাররফ করিম দুজনেই। যেখানে শাকিব চতুর্থ স্থানে আর মোশাররফ করিম পঞ্চম স্থানে অবস্থান করছেন। যদিও শাকিব খান পুরো বছর জুড়েই সিনেমা ও পরিবার নিয়ে সংবাদের শিরোনামে ছিলেন। এছাড়া শীর্ষ দশে রয়েছেন চিত্রনায়িকা শবনম ...

সতর্ক হয়ে কথা বলার অঙ্গীকার তামিমের

স্পোর্টস ডেস্ক: ভবিষ্যতে আরও সতর্ক হয়ে কথা বলার অঙ্গীকার করেছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার দুপুরে বিসিবিতে এক শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিপিএল চলাকালীন মিরপুরের উইকেট নিয়ে সংবাদমাধ্যমের সামনে উইকেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করায় বিসিবির শুনানিতে মুখোমুখি হতে হয় তামিম ইকবালকে। শুনানি শেষে তিনি বলেন, কমিটি আমার ব্যাখ্যা ভালোভাবে নিয়েছে। ভবিষ্যতে আরও সতর্ক হয়ে কথা বলব। ...

রাজধানীর আবাসিক এলাকায় রাতে গাড়ির গতি ২০ কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকাগুলোতে রাত ১০টার পর ২০ কিলোমিটারের অধিক গতিতে গাড়ি না চালানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া স্থানীয়ভাবে হাইড্রোলিক হর্নের উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস ...

উত্তর কোরিয়ার পরমাণু সংকট সমাধানে বৈঠকে চীন-দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পরমাণু সংকট সমাধানের উপায় বের করতে বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনকে কেন্দ্র করে বেইজিং ও সিউলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। খবর এএফপি’র। তার অফিস থেকে বলা হয়েছে, এই সফরে মুন দুই দেশের সম্পর্ক ...

বিসিবিতে চলছে তামিমের শুনানি

স্পোর্টস ডেস্ক: বিপিএল চলাকালীন মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় বিসিবির শুনানিতে মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ শুনানি শুরু হয়। বিপিএল চলাকালে সংবাদমাধ্যমের সামনে উইকেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করার অভিযোগে বাঁহাতি এ ওপেনারকে জবাবদিহি করতে হচ্ছে। উল্লেখ্য, শারজায় ক্রিকেটের নবতর সংস্করণ টি-১০ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব কেরালা কিংস ও তামিম ...

রাতে দুর্ঘটনা এড়াতে সড়কে চালকদের চা পান করাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: শীতের কুয়াশা ও ঠান্ডায় ট্রাক ও লরি চালকদের চা পান করাচ্ছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার মহাসড়কে দুর্ঘটনা এড়াতে এ উদ্যোগ নিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। কলকতার সংবাদ পত্রিকা বর্তমান জানায়, রাতে চালকদের স্নায়ু সতেজ রাখতে বিনামূল্যে এ চা পান করাচ্ছে পুলিশ। দুর্ঘটনা এড়াতে চব্বিশ পরগনার পাঁচটি থানায় চালকরা পুলিশের হাতে মাটির ভাঁড়ে গরম চা পানের এ সুবিধা পাচ্ছেন। জানা ...

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে বধ্যভূমিতে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক: ঘড়ির কাঁটা তখন ঠিক ৭টা। শীত তেমন একটা নেই বললেই চলে। তবে খানিকটা কুয়াশা পড়ছিল চারদিকে। এসময় বু‌দ্ধিজীবী কবরস্থা‌নের আশপা‌শের রাস্তা নিরাপত্তার চাদ‌রে ঢে‌কে দেয়া হয়। খানিকটা সময় পরেই রাষ্ট্রপ‌তি মো. আবদুল হামিদ বু‌দ্ধিজীবী স্মৃ‌তিসৌ‌ধের মূল বে‌দি‌তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই প্রধানমন্ত্রীর পক্ষে  প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জয়নাল আবেদীন ফুল দি‌য়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ...

জামিন পেলেন আপন জুয়েলার্সের ৩ মালিক

নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারের অভিযোগে করা পৃথক তিন মামলায় আপন জুয়েলার্সের মালিক আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ জামিন পেয়েছেন। তবে দিলদারের বিরুদ্ধে আরও দুটি মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে বের হতে পারছেন না। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার তাদের জামিন প্রশ্নে রুলের শুনানি নিয়ে ...