১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

সদ্য সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। ধোয়া মোছা শেষে রং তুলির আঁচড়ে বর্ণিল রূপ ধারণ করেছে মহান এই স্থাপনাটি। ইটের দেয়াল থেকে শুরু করে বাগানের ঘাসকেও সাজানো হয়েছে পরিপাটি রূপ দিয়ে। ফুলে ফুলে অন্যরকম এক পরিবেশ বিরাজ করছে গোটা স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে আইনশৃংখলা বাহিনীও নিয়েছে ...

টি-১০ ক্রিকেটে আফ্রিদির হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না শহীদ আফ্রিদি। তবে, ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। ব্যাটে ও বলে আলো ছড়াচ্ছেন। গতকাল একটি রেকর্ড গড়েছেন শহীদ আফ্রিদি। সেটি হচ্ছে ক্রিকেট ইতিহাসে প্রথবারের মতো আয়োজিত টি-১০ ক্রিকেটে প্রথমবারের খেলোয়াড় হিসাবে হ্যাটট্রিক করেছেন তিনি। টুর্নামেন্টে তিনি পাখতুনস দলের অধিনায়কত্ব করছেন। বৃহস্পতিবার সারজায় অনুষ্ঠিত মারাঠা অ্যারাবিয়ান্সের ...

ফ্রান্সে ট্রেনের ধাক্কায় বাস দ্বিখণ্ডিত নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে চার শিশু নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার পারপিনান শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মিলাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। জানা গেছে, বাসটি মিলাস এলাকার একটি স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। রেলক্রসিং ...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ যানজট দেখা যায়। এতে চরম বিপাকে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে যাবে বলে জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, বৃহস্পতি ...

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে

স্পোর্টস ডেস্ক: সিলেটে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোনও ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ফ্রেব্রুয়ারিতে সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে সিলেটে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ছয়টি ম্যাচ এই ...

নলছিটিতে ১৫টি বসতঘর আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি পৌরসভার লঞ্চঘাটের নিকটবর্তী খাসমহল পুকুরপাড় বস্তিতে ১৫টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আংশিকভাবে পুড়ে গেছে আরও বেশ কয়েকটি ঘর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে বরিশাল, ঝালকাঠি ও নলছিটি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। স্থানীয়দের ...

৪ বছর ধরে ঢাবির প্রশ্নফাঁস করেছে প্রেস কর্মচারী বাহাদুর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ছাপা হয় রাজধানীর ফার্মগেটস্থ ইন্দিরা রোডের একটি প্রেসে। সেই প্রেসের কর্মচারী খান বাহাদুর। নামেই শুধুই নয়, অপকর্মে যেন ভয়-ডর নেই তার। বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে বিগত ৪টি বছরের প্রশ্নফাঁস করেছেন খান বাহাদুর। এতেই ক্ষান্ত হননি তিনি। ফাঁস করা প্রশ্ন বিক্রি, ছাত্রদের হাতে তুলে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে ...

না ফেরার দেশে চলে গেলেন মহিউদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বাবার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শুক্রবার বাদ আসর ...

কাহারোলে ১২৭ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার ৩

 দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলীর নিদের্শনা মোতাবেক ও পরামর্শে গত ১৩ ডিসেম্বর’১৭ সন্ধ্যা ৬ টা হতে সারারাত ব্যাপী কাহারোল থানার এস,আই মহিদুল ইসলাম ও এস,আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে এস,আই এরশাদ, এস,আই মোবারক হোসেন, এ,এস,আই কাদের, এ,এস,আই মজিবর এ,এস,আই বিকাশ রায় এর সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সহ ...

মিয়ানমারের ৬ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে সোমবার

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকায় আসছে মিয়ানমারের ছয় সদস্যর একটি প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিন্ট থো প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। মিয়ানমার প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের নিতিনির্ধারনী পর্যায়ের মূল বৈঠকেটি মঙ্গলবার রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। বৈঠকে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র ...