২৯শে মার্চ, ২০২৬ ইং | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৪১

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে সোনালী ব্যাংকের রিট

নিজস্ব প্রতিবেদক:

ঋণ খেলাপির অভিযোগ এনে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে রিট করা হয়েছে।
সোনালী ব্যাংকের পক্ষে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। বুধবার দায়ের করা হলেও রিটের বিষয়টি আজ জানা গেল।
হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ বৃহস্পতিবার দুপুরে শুনানির কথা রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ১২:১৩ অপরাহ্ণ