নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ইউনিয়নের মহিষমারী হাজীপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্য ও ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের কর্মীদের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহিষমারী হাজীপাড়ার আব্বাস আলীর রান্না ঘর ...
সদ্য সংবাদ
বিটকয়েন লেনদেনে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল কারেন্সি বিটকয়েন তথা ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের স্বীকৃত বা বৈধ মুদ্রা নয়। এসব মুদ্রার বিপরীতে কোনো আর্থিক দাবিও করা যাবে না। তাই এ ধরনের মুদ্রায় লেনদেন ও প্রচারণা থেকে বিরত থাকতে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তার ওয়েবসাইটে বিটকয়েন লেনদেন থেকে বিরত থাকতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ভার্চুয়াল মুদ্রা তথা বিটকয়েন, ইথেরিয়াম, ...
রাজধানীতে ৫৬ ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন বাস স্টেশন ও টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনার পর ডিবি বিশেষ অভিযান চালিয়ে তাদের ...
জেরুজালেম ইস্যু: জাতিসংঘে বরাদ্দ কমাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ায় সংস্থাটিতে বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর আগে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। বিট্রিশ গণমাধ্যম গার্ডিয়ান বলেছে, জাতিসংঘে মার্কিন মিশন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আগামী ২০১৮-১৯ বাজেটে যুক্তরাষ্ট্র ...
৩৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক: টেকনাফে ৩৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। মঙ্গলবার রাত ১০টার সময় টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকা থেকে রশিদ উল্লাহকে (৫০) আটক করা হয়। রশিদ উল্লাহ মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী ...
চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানায় অভিযান আটক ৪
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ইয়াবা তৈরির কারখানার অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।এসময় প্রায় ১০০ কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কারখানাটিতে দীর্ঘদিন ...
আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক উপস্থাপন চলছে
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি উপস্থিত হওয়ার পরই তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন তার আইনজীবীরা। আজ বুধবার সকাল সোয়া ১১ টার দিকে তিনি আদালতে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এ নিয়ে চতুর্থ দিন খালেদা জিয়ার পক্ষে যুক্তি ...
অলরাউন্ডার ক্যাটা-গরিতে শীর্ষস্থান সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি ২০ ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। বোলিংয়ে ফের চূড়ায় পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। এদিকে অলরাউন্ড ক্যাটা-গরিতে শীর্ষস্থান অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানের। মুম্বাইয়ে ভারত ও শ্রীলংকা তিন ম্যাচের টি ২০ সিরিজ শেষে নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৩-০তে সিরিজ জেতা স্বাগতিক ভারত র্যাংকিংয়ে পাঁচ থেকে দুইয়ে উঠে এসেছে। ব্যক্তিগত র্যাংকিংয়ে আরও ...
রাজশাহীতে বাস উল্টে আহত ১০
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় আমান জুটমিলের বাস উল্টে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাজশাহী নগরীর অদূরে মতিহারের খড়খড়ি এলাকায় অবস্থিত আমান জুটমিলের শ্রমিকদের নিয়ে একটি বাস কাশিয়াডাঙার দিকে যাচ্ছিল। বাসটি কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ...
মিশরে একসঙ্গে ১৫ জনের ফাঁসি কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর উপর হামলার দায়ে ১৫ জঙ্গিকে ফাঁসিতে ঝুঁলাল মিশর। ২০১৩ সালে দেশটির উত্তরপূর্বে ওই হামলায় ৯ সেনা সদস্য শহীদ হন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও ছিলেন। সেনা আদালত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর সিনাইয়ের ওই বিদ্রোহীদের দু’টি জেলে আলাদা করে রাখা হয়েছিল। সেখানেই মঙ্গলবার মৃত্যুদণ্ড- কার্যকরা করা হয়েছে। ২০১৫ সালের পর এটাই মিশরে সর্ববৃহৎ গণফাঁসি। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর