নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটির দ্বিতীয় সমবর্তনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই তারা যেন আমাদের দেশের বাস্তবতা এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা ...
সদ্য সংবাদ
আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: সরকারি আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের আসনবিন্যাসও দেয়া ...
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে দুদকের তলব
নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হকসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। বুধবার পাঠানো নোটিশে তাদের বৃহস্পতিবার সকাল নয়টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। ওয়াহিদুল হক ছাড়া ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান ও শামিম আহমেদ চৌধুরী এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালসহ মোট নয়জন ...
১০ হাজার কনস্টেবল নেবে পুলিশ
১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এই পদে ৮,৫০০ জন পুরুষ এবং ১,৫০০ জন নারী প্রার্থীকে বাছাই করা হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদসংখ্যা : ১০ হাজার যোগ্যতা : প্রার্থীকে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (জিপিএ কমপক্ষে ২.৫ বা সমমান হতে হবে)। ...
১২ জনকে নিয়োগ দেবে রেডিও ফুর্তি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেডিও ফুর্তি। রেডিও স্টেশনটি রেডিও জকি পদে ১২ জনকে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। পদের নাম রেডিও জকি যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে সিজিপিএ ৩.০০ অথবা তার বেশি পয়েন্ট থাকতে হবে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে ...
আড়াই লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় আড়াই লাখ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা থেকে জব্দ করা হয়েছে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এম ...
১ লা জানুয়ারি বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি ‘বই উৎসব’ এর উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জানুয়ারি, রোববার ঢাকার আজিমপুর গভ. গার্লস হাইস্কুলে কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয় বই উৎসব উদযাপন করবে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ...
দুঃসহ ইনজুরি থেকে শিক্ষা নিতে দৃঢ়প্রতিজ্ঞ জকোভিচ
স্পোর্টস ডেস্ক: কনুইয়ের ইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস কোর্টের বাইরে ছিলেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা নোভাক জকোভিচ। কিন্তু ইনজুরিতে থাকাকালীন দীর্ঘ সময়ের দুঃসহ স্মৃতি থেকে নিজের ক্যারিয়ার আবারো নতুন করে সাজানোর দৃঢ় প্রত্যয়ে প্রস্তুত হচ্ছে সার্বিয়ান এই তারকা। ৩০ বছর বয়সী জকোভিচ জুলাইয়ে উইম্বলডনের সময় থেকে কোর্টে অনুপস্থিত রয়েছেন। যে কারণে ১২ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী জকোভিচের বিশ্ব র্যাঙ্কিং ১২তে ...
সাভারে ৬ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক: সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনে বুধবার ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন মুরগির খামারে অগ্নিকাণ্ডে ছয় হাজার মুরগির বাচ্চা ও ঘর পুড়ে ছাই হয়ে যায়। মালিক পক্ষ থেকে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার সময় পশ্চিম রাজাশনের ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন খামারটিতে আগুনের সূত্রপাত হয়। মুরগির সেডে কাগজ,চটের ...
রংপুরে হিন্দু পল্লীতে হামলা: প্রকৌশলী ফজলার রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: রংপুরের ঠাঁকুরপাড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় অভিযুক্ত রংপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী ফজলার রহমানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আজ বুধবার দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। একই সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার রাতে ঢাকার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর