নিজস্ব প্রতিবেদক: পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা-জেলা পরিষদ মিলিয়ে ১২৭ স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন পদে ভোট গ্রহণ করা হচ্ছে আজ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জেলা পরিষদে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট দেবেন জনপ্রতিনিধিরা। এর মধ্যে নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিনটি উপ-নির্বাচন), ১১৫টি ইউপি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের দুইটি ...
সদ্য সংবাদ
আশুলিয়ায় অস্ত্রসহ সাজার আদেশপ্রাপ্ত ৫ আসামি আটক
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার নবীনগর থেকে ডাকাতি ও অস্ত্র মামলায় সাজার আদেশপ্রাপ্ত ৫ আসামিকে আটক করেছে র্যাব ২। বুধবার রাত সোয়া নয়টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি পিস্তলসহ গুলি জব্দ করা হয়। র্যাব ২ এর অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি রবিউল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা ...
দুই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকলে আজ ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় উল্লেখ করে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, এসময় মাঝ পদ্মায় ৩টি ফেরি নোঙর করে আছে। এছাড়াও কাঁঠালবাড়ী ঘাটে দু’টি ফেরি পরিবহন লোড করে ...
শাহজালালে বিমান চলাচল সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়। সর্বশেষ তথ্য মতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ১১টি ফ্লাইট ডিলে হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে এসব ফ্লাইটের যাত্রীদের। বর্তমানে তারা কুয়াশা কমে প্লেন চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় বিমানবন্দরেই ...
২৮ আইটি পার্কে ৩ লাখ চাকরির পরিকল্পনা
অনলাইন ডেস্ক: সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে দেশব্যাপী নির্মিয়মান ২৮টি হাইটেক ও আইটি পার্কে প্রায় ৩ লাখ চাকরি সৃষ্টির পরিকল্পনা করছে।আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ২৮টি পার্কের নির্মাণ কাজ সম্পন্ন হলে আইটি শিল্পের জন্য ২৮ লাখ ৭২ হাজার বর্গফুট স্পেস গড়ে উঠবে। এতে প্রায় ৩ লাখ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হবে। নির্মাণাধীন পার্কগুলোর মধ্যে ইতোমধ্যে ...
মুক্তিযুদ্ধের নাটকে জোভান-মেহজাবিন
বিনোদন ডেস্ক: বিজয়ের মাস উপলক্ষে সম্প্রতি মুক্তিযুদ্ধভিত্তিক একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন জোভান ও মেহজাবিন চৌধুরী। ‘এখনো আঁধার’ শিরোনামের এ টেলিফিল্মটি রচনা করেছেন হাছান মুহাম্মদ তারেক ও পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। বিজয় দিবসে এটি প্রচারের কথা থাকলেও কিছু জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। তবে নতুন বছরে অর্থাৎ ৫ জানুয়ারি বিকাল ৩টায় একটি বেসরকারী টিভি চ্যানেলে টেলিছবিটি প্রচার হবে। মেহজাবিন জানান, ...
মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতা দেখিয়ে মোবাইল কোর্ট বসিয়ে যাকে তাকে সাজা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষমতার অপপ্রয়োগ করা হচ্ছে। বুধবার হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চ এই ক্ষোভ প্রকাশ করেন। দিনাজপুরে এসিল্যান্ডের কক্ষে বসা নিয়ে ঝগড়ার জেরে নিরোদ বিহারী রায় নামে এক সিনিয়র আইনজীবীকে সাজা দেয়া হয় ...
জয়াবর্ধনেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় কুক
স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরেই ফর্মে ছিলেন না অ্যালেস্টার কুক। অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এই ইংলিশ ব্যাটসম্যান। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ছন্দে ফিরলেন কুক। বুধবার টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দুটি মাইলফলক গড়েন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্টের প্রথম ইনিংসে ৩২৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে কুকের সেঞ্চুরিতে ...
আটক সৌদি প্রিন্সরা ছাড়া পাচ্ছেন অর্থের বিনিময়ে
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ‘দুর্নীতিবিরোধী’ অভিযানে গ্রেপ্তার হওয়া প্রায় ২০ প্রিন্স এবং কর্মকর্তাকে মুক্তি দেয়া হয়েছে। অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সমঝোতা হওয়ায় তাঁদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা, কয়েকজন ব্যবসায়ী ও সরকারের উপদেষ্টা। খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া আরও লোকজন সামনের দিনগুলোতে ছাড়া পেতে পারেন। তাঁদের ক্ষেত্রেও লেনদেনের মাধ্যমে ...
কক্সবাজারে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে মহেশখালীর গোরকঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।ঘটনাস্থলে সাধারণ মানুষের ভীড় বাড়ছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর