১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১৮

সদ্য সংবাদ

পাট ব্যবসায়ীদের জন্য বিশেষ তহবিল গঠন হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক: পাট ব্যবসায়ীদের জন্য সুখবর আসছে। কাঁচা পাট কিনতে এ খাতের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ তহবিল গঠন হচ্ছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপক্ষোয়। তবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রস্তাবের তুলনায় তহবিলের আকার ছোট হবে। সূত্র জানায়, কাঁচা পাট কিনতে ৪ হাজার ৮০০ কোটি ...

ওবায়দুল কাদেরের সামনেই কম্বল নিয়ে মারামারি

নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এসে কম্বল নিয়ে টানাটানি ও মারামারি দেখলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদেরের সামনেই শত শত লোক হুড়োহুড়ি করে একে অপরে উপর আছড়ে পড়েছেন। হাতাহাতি, মারামারি, চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে সেতুমন্ত্রীর সামনে। মঞ্চের ওপর বসে ওবায়দুল কাদের দেখলেন শীতার্ত মানুষের মারামারির এ দৃশ্য। বৃহস্পতিবার সকাল ১১টায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন ...

অবৈধ নোট-গাইড বইয়ের বিরুদ্ধে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: কোচিং বাণিজ্য বন্ধে নানামুখী কার্যক্রম গ্রহণের পর এবার অবৈধ নোট ও গাইড বই বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উদ্দেশে বুধবার রাজধানীতে অভিযান চালিয়েছে দুদকের একটি বিশেষ টিম। দুদক সূত্রে জানা গেছে গতকাল ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম নীলক্ষেতের হযরত শাহজালাল, বাবুপুরা, বাকুশাহ ও ইসলামিয়া মার্কেটের বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালায়। ...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: গত রাতে ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট রয়েছে বলে জানা গেছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘন কুয়াশার কারণে চালকেরা ধীর গতিতে যান চালাতে থাকে। অপরদিকে মহাসড়ক চার লেন উন্নীতকরণ ...

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের (আরব-বাংলাদেশ ব্যাংক) সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরআগে সকাল সোয়া ৯টার দিকে দুদক কার্যালয়ে আসেন এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। আর সকাল সাড়ে ১০টার পর ...

কুমিল্লায় বিএনপির ৮ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন লোকদের কেন্দ্রদখল, ব্যালট ছিনতাই, রাতেই ব্যালটে সিলা, সাধারণ ভোটারদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া, ধানের শীষের প্রার্থীদের এজেন্টদের মারধর কের বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ৮টি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। বৃহস্পতিবার বেলা দিকে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপির ৮ চেয়ারম্যান প্রার্থী হলেন, রায়কোট উত্তরের মিয়া মোহাম্মদ ইদ্রিস, দক্ষিণের নজরুল ইসলাম মিনু, আদ্রা ...

শাহজালালে বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দারা। আটককৃতরা হলেন- বান্টি সনি ও রামেশ কুমার বারমা। বুধবার বিকেলে দোহাগামী ওই দুই যাত্রীর হাতব্যাগের ভেতর বিশেষভাবে পেপারে মোড়ানো অবস্থায় বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আটককৃতরা ...

নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: সকল নন এমপিও স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে তৃতীয় দিনের মতো বৃহস্পতিবারও শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। এদিন সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এর আগে মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন ...

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পারে চার শতাধিক যানবাহন জমে গেছে। বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোর ...

কুয়াশা কেটে যাওয়ায় বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সোয়া ৪টার পর থেকে শাহজালালের আকাশে এই অচলাবস্থা তৈরি হয়। তবে বৃহস্পতিবার সোয়া ১০টার পর থেকেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এ বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ স্বাভাবিক হয়। বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক ৪টি ও অভ্যন্তরীণ ...